for Add

সেই বলটি বৈধ নাকি অবৈধ ছিল? আইন কী বলে?

শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ২ রান। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর বল সামলাতে পুরোপুরি তৈরি ছিলেন মোহাম্মদ নাওয়াজ। মাহমুদউল্লাহ বল ছাড়ার সময়ও তিনি ছিলেন প্রস্তুত। বল ছাড়ার পরও তাকে অপ্রস্তুত দেখায়নি। কিন্তু বল পিচড হওয়ার পর একদম শেষ মুহূর্তে আচমকা সরে যান তিনি।

ভেতরে ঢোকা বল গিয়ে আঘাত হানে নাওয়াজের স্টাম্পে। এরপর আম্পায়ার তানবীর আহমেদ ডেড বল দিলে কারণ জানতে চান বাংলাদেশ অধিনায়ক। এ সময় প্রতিপক্ষ ব্যাটার ও আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় মাহমুদউল্লাহকে। পরে ডেড বল মেনে নেন তিনি।

পরে একবার ভঙ্গি করেও বল ডেলিভারি করেননি তিনি। এরপরের চেষ্টায় তার হাত থেকে ২ রানের প্রয়োজন এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি পাঠিয়ে মিটিয়ে নেন নাওয়াজ।

প্রশ্ন উঠেছে, নাওয়াজ সময়মত না খেলার আপত্তি জানিয়েছিলেন কিনা। বলটি বৈধ হলেই তো ম্যাচের ফল হয় ভিন্ন। একটু পেছন থেকে বলটি করেছিলেন মাহমুদউল্লাহ। লেন্থ পড়তে হয়ত একটু গড়বড় হয় নাওয়াজের। বলটি তার জোনেও ছিল না। বাজে বল হলে তিনি কি এভাবে সরে যেতেন, এই প্রশ্নও উঠছে। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানিয়েছেন, এটি নিয়ে তাদের আপত্তি থাকলেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা, ‘একদম শেষ মুহূর্তে সে সরে গেছে। তো আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম বলটা বৈধ কিনা। (আম্পায়ার ডেড বল দেন)’

‘আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করি।’

সাধারণত বল ডেলিভারির আগে সমস্যা হলে না খেলার আপত্তি জানাতে পারেন কোন ব্যাটার। বোলার তখন বল ছুঁড়লেও ব্যাটারের অবস্থা দেখে আম্পায়ার ডেড বল কল করতে পারেন। কিন্তু বল ডেলিভারি করার পর পিচডও হয়ে গিয়েছিল, তখন প্রস্তুত অবস্থা থেকে কোন ব্যাটারের হঠাৎ অপ্রস্তুত হওয়ার ঘটনা একদমই বিরল।

এই ব্যাপারে জানতে চাইলে চতুর্থ আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত বলেন, এসব পরিস্থিতিতে কি হবে তা আম্পায়ারের এখতিয়ার। মাঠের আম্পায়ার চাইলে ডেড বল দিতে পারেন, ‘টিভিতে হয়তো দেখা গেছে একটু লেট তবে ডেড বল ডাকার অধিকার আচে আম্পায়ারের। কোনও কারণে, ধরেন নো এ্যাজ বা সামনে দিয়ে পাখি যেতে পারে… হয়তো টিভিতে অন্য রকম দেখা গেছে। কিন্তু আম্পায়ার ডেড বল ডেকেছে।’

‘ব্যাটসম্যানের চোখের সামনে যদি হঠাৎ পাখি উড়ে যেতো, মাছি ঢুকে যেতো তাহলে কি করত? অতএব আম্পায়ারের একটা ডিসকাশন আসলে থাকে।’

কিন্তু পাখি বা মাছি উড়ে যাওয়ার ঘটনাও ঘটেনি। সেক্ষেত্র কত পরে সরলে হলে ডেড বল ডাকা যায় কিংবা বল বৈধ করা যায়। এ ব্যাপারে সৈকতের মত বাংলাদেশ অধিনায়ক ক্রীড়াসুলভ দৃষ্টিতে বিষয়টি নিয়েছেন, ‘ওটা মাপতে গেলে আসলে কঠিন। এটা রাইটলি স্পোটিংলি একসেপ্ট হয়েছে, দ্যাট ইজ ফাইন।’

ওই বলটি বাংলাদেশের পক্ষে না আসায় আরেকটি হতাশার ম্যাচ পার হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের কাছে শেষ বলে গিয়ে ম্যাচ হারে বাংলাদেশ। বাংলাদেশের করা ১২৪ রান টপকে ৫ উইকেটে জিতে সফরকারীরা। তিন ম্যাচের সবগুলোতেই হেরে বিশ্বকাপ বিপর্যয়ের পর আরেকটি হতাশা যুক্ত হয় বাংলাদেশের।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add