for Add

নাপোলিকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে ইন্টার

শীর্ষে থাকা নাপোলিকে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। এই জয়ে নাপোলির থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সান সিরোতে সিমোনে ইনজাগির দল পিওতর জিয়েলিনিস্কির শক্তিশালী গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল দিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। শনিবার ফিওরেন্টিনার কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান। আর এবার নাপোলির হারে ইন্টারের সামনে সুযোগ আসলো নিজেদের অবস্থানের উন্নতি করার।

হাকান কালহানগ্লুর স্পট কিকে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের হেডে ম্যাচে প্রথমবারের মত এগিয়ে যায় ইন্টার। জোয়াকুইন কোরেয়ার দারুন এক পাসে লটারো মার্টিনেজের দারুণ ফিনিশিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে ১২ মিনিটের আগে দ্রিয়েস মার্টিনস এক গোল পরিশোধ করলে ম্যাচটি জমে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির গোল দুটি কেবল সান্তনাই উপহার দিয়েছে।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, ‘লিগ টেবিলের দিকে তাকালে দেখা যাবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। আমরা দারুণ খেলেছি। কিন্তু বারবার ম্যাচের ভাগ্য আমাদের দিকে ছিল না। কিন্তু আজ আমরা যেভাবে একত্রিত হয়ে খেলেছি তাতে দলের আত্মবিশ্বাসও কয়েকগুণ বেড়েছে।’

এর মাধ্যমে নাপোলি লিগে অপরাজিত থাকার রেকর্ড থেকে বেরিয়ে এলো। স্টপেজ টাইমে মারিও রুইয়ের হেড অলৌকিকভাবে আটকে দিয়ে ইন্টার গোলরক্ষক সামির হানডানোভিচ শেষ পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন।

এরপর ম্যাচ শেষ হতে মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে আন্দ্রে-ফ্রাংক জাম্বো আনগুইসার নিখুঁত ক্রসে একেবারে ফাকায় দাঁড়িয়ে থাকা মার্টিনস নাপোলিকে এক পয়েন্ট উপহার দিতে ব্যর্থ হন। পরাজয়ের পাশাপাশি নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি তার দুই খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন।

স্লোভাকিয়ান মিডফিল্ডার মিলান স্ক্রিনিয়ারের সাথে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ৫৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেহ। পরবর্তীতে নাপোলির পক্ষ থেকে জানানো হয়েছে নাইজেরিয়ান এই স্ট্রাইকারের বাম চিকবোন ও আই সকেটে বেশ কিছু চিড় ধরা পড়েছে। ইন্টারের বদলী খেলোয়াড় এডিন জেকোর সাথে ধাক্কা লেগে গোলরক্ষক ডেভিড ওসপিনা মাথায় আঘাত প্রাপ্ত হলেও মাঠ ত্যাগ করেননি। পরবর্তীতে তাকে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলতে দেখা গেছে।

জেনোয়ার মাঠে ঘানার ১৮ বছর বয়সী স্ট্রাইকার ফেলিক্স আফেনা-গায়ানের শেষ ভাগের গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোমা। ম্যাচ শেষের আট মিনিট আগে বদলী এই স্ট্রাইকার প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর স্টপেজ টাইমে দুর্দান্ত দূর পাল্লার শটে কোচ হোসে মরিনহোকে স্বস্তিদায়ক জয় উপহার দেন আফেনা-গায়ান।

এই জয়ে আটালান্টার থেকে তিন পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোমা। এছাড়া দিনের অপর ম্যাচগুরোতে সাম্পদোরিয়া তলানি দল সালেনিটানাকে ২-০ ও ভেনেজিয়া ১-০ গোলে বোলোনিয়াকে পরাজিত করেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add