for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ নভেম্বর ২০২১, সোমবার, ১৫:৫৫:২৭

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে পেসার শহীদুল ইসলামের অভিষেক হয়েছে। তিনি মোস্তাফিজুর রহমানের বদলে সুযোগ পেয়েছেন।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে ও দ্বিতীয়টিতে ৮ উইকেটে হারে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add