for Add
বাসস : ২১ নভেম্বর ২০২১, রবিবার, ২১:৫০:৪৬

সফরকারী পাকিস্তানের কাছে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে এখন তৃতীয় তথা শেষ ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে দুপুর ২টায় পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে সর্বশেষ বাংলাদেশ সফরে সিরিজ হারের প্রতিশোধ হোয়াইটওয়াশ দিয়ে নিতে চায় পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচটি ৪ উইকেটে পরাজিত হলেও প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লড়াই করতে পারেনি টাইগাররা। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
এ পর্যন্ত মোট ১২২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৪৩টিতে জয় ও ৭৭ ম্যাচে হেরেছে টাইগাররা। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ শেষ দুই ম্যাচে অপরিবর্তিত রেখেছিল একাদশ। তবে শেষ ম্যাচে কিছুটা পরিবর্তন আসতে পারে। মোস্তাফিজুর রহমান ইনজুরি থাকায় শেষ ম্যাচে অনিশ্চিত তিনি।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add