for Add

যে দলগুলো নিয়ে হবে এবারের স্বাধীনতা কাপ ফুটবল


সাধারণত নতুন ফুটবল মৌসুম শুরু হয়ে থাকে ফেডারেশন কাপ দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এবার ঘরোয়া সূচিতে পরিবর্তন এনে স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে ২৭ নভেম্বর কমলাপুর শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে মৌসুমসূচক এই টুর্নামেন্ট।

দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটির ইচ্ছা ছিল একটু বড় পরিসরে স্বাধীনতা কাপ আয়োজনের। প্রিমিয়ার লিগের ১২ দল সরাসরি এবং বাছাই করে আরো চারটি দল যোগ করে ১৬ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু শেষ পর্যন্ত ১৫ দল নিয়েই হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল।

সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ বাফুফের এফিলিয়েটেড আরো কয়েকটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা কাপ ফুটবলে আমন্ত্রণ জানানো হলেও তিনটির বেশি পায়নি বাফুফে। শেষ পর্যন্ত খেলতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।

স্বাধীনতা কাপের পর কয়েকদিন বিরতি দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। তারপর প্রিমিয়ার লিগ। নতুন ফুটবল মৌসুমের জন্য দলবদল কার্যক্রমের সময়সীমা শেষের দিকে। ২৫ জানুয়ারি শেষ হবে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন। দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে ফুটবল।

স্বাধীনতা কাপে অংশ নেবে যে ১৫ দল
বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, মোহামেডানে, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ এসসি, উত্তর বারিধারা ক্লাব, রহমতগঞ্জ এমএফএস, স্বাধীনতা ক্রীড়া সংঘ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add