for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ নভেম্বর ২০২১, শনিবার, ১৭:১৯:৫১

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি দেয়া হয়েছে পাকিস্তানের পেসার হাসান আলীকে।
বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারে টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে আউট করার পর ‘সেন্ড অফ’ দেখিয়েছিলেন হাসান। যা আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১’র অপরাধ।
আইসিসির নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী কোন খেলোয়াড় আগ্রাসী মনোভাব দেখাতে পারবে না। এই অপরাধের কারণে হাসানকে তিরস্কার করেছে আইসিসি। সেই সাথে হাসানকে ১টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়। গত ২৪ মাসের মধ্যে হাসানের এটিই প্রথম ডিমেরিট।
হাসান ও বাংলাদেশ অধিনায়ক নিজেদের অপরাধ মেনে নেওয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
প্রথম ম্যাচে হাসানের বোলিং নৈপূণ্যে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় পাকিস্তান। ম্যাচের সেরা হয়েছিলেন হাসান।
Tags: পাকিস্তান-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-পাকিস্তান-সিরিজ
For add
For add
For add
For add
for Add