for Add

পাকিস্তানকে ১২৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ১২৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সফরকারী পাকিস্তানকে।

আজ দুপুরে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

কিন্তু ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। পাওয়ার প্লে-তে ঝড় তোলার আগেই স্বাগতিকরা ব্যাটিং বিপর্যয়ের পড়ে যায়।

তারপরও আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে টাইগাররা ১২৭ রান সংগ্রহ করে।

যদিও বাংলাদেশ দলে অভিষেক হওয়া সাইফ হাসান নিজেকে মেলে ধরতে পারেননি। ১ রান করেই মাঠ ছাড়েন।

পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই দুই ওপেনার নাঈম ও অভিষিক্ত সাইফ প্যাভেলিয়নে ফেরেন। হাসান আলীর প্রথম বলেই উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে নাঈম ক্যাচ তুলে দেন। পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের শেষ বলে ফখর জামানের হাতে সাইফ ক্যাচ দিয়ে বিদায় নেন। এদের কেউই ১ রানের বেশি করতে পারেননি।

নাজমুল হোসেন শান্ত নিজেকে মেলে ধরার আগেই ৭ রান করে বোলার মোহাম্মদ ওয়াসিমের হাতেই ক্যাচ তুলে দেন।

ফলে বাংলাদেশ পাওয়ার প্লে থেকে ২৫ রান তুলে ৩ উইকেট হারিয়ে। পরবর্তীতে অধিনায়ক মাহমুদুল্লাহও ৬ রানে নওয়াজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ভীষণ চাপে পড়ে যায়। তবে আফিফ হোসেন দায়িত্বশীল ব্যাটিং টাইগারদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু স্পিনার শাদাবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

কিন্তু রিভিও নিয়ে আফিফ এ যাত্রায় বেঁচে যান। পরের ওভারেই নওয়াজের বলে পর পর দুই ছক্কা হাঁকান তিনি। কিন্তু শাদাবের ওভারে এগিয়ে এসে খেলতে ফিরে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ৩৪ বলে ৩৬ রানে সাজঘরে ফেরেন।

এরপর দলের হাল ধরেন নুরুল। শাদাবের বলে এক ছক্কা ও ১ চারের পর ওয়াসিমের বলেও তিনি এক ছক্কা হাঁকান। তাতে রানের চাকা সচল হতে শুরু করে। কিন্তু ১৭তম ওভারে হাসান আলীর বলে বাইরের বলে মারতে গিয়ে সোহান রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন। ফলে সোহানের ২২ বলে ২৮ রান করেন।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে মেহেদি খেলেন এক চার ও দুই ছয়ের মারে ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১২৭ রানে নিয়ে যান তাসকিন আহমেদ। তিনি ৩ বলে করেন অপরাজিত ৮ রান।

পাকিস্তানের পক্ষে বল হাতে ৩ উইকেট নেন হাসান আলী। মোহাম্মদ ওয়াসিমের শিকার ২ উইকেট। অন্য দুই উইকেট নিয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

Tags: , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add