for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ নভেম্বর ২০২১, বুধবার, ২১:৪৫:০৩

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও সৌম্য সরকার- এই তিন ক্রিকেটার খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করেছে।
এ বছর সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী সম্প্রতি ২০২০-২০২১ কর বছরে ব্যক্তিপর্যায়ে ৭৫, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে এনবিআর।
Tags: তামিম ইকবাল, বাংলাদেশ-ক্রিকেট, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার
For add
For add
For add
For add
for Add