for Add

পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত, কাতার যাচ্ছে স্পেন-ক্রোয়েশিয়া

ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বড় অঘটনের স্বীকার হয়েছে পর্তুগাল। রোববার সার্বিয়ার কাছে লিসবনে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পর্তুগালের। এতে করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বমঞ্চে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

এই জয়ে ৮ ম্যাচে ৬টি জয়সহ ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র শীর্ষ দল হিসেবে সরাসরি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সার্বিয়া। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালকে এখন কাতারের টিকিট পেতে হলে আগামী বছর প্লে-অফের লড়াইয়ে নামতে হবে।

এদিকে সুইডেন ও রাশিয়াকে নিজ নিজ ম্যাচে ১-০ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়েছে স্পেন ও ক্রোয়েশিয়া।

ইতোমধ্যেই পাঁচটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড করে ফেলেছেন ইউনাইটেড তারকা রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে এবার বিশ্বকাপে তেমনই একটি রেকর্ডের দ্বারপ্রান্তে ছিলেন সিআর সেভেন। লিসবনের এস্তাদিও ডা স্পোর্ট স্টেডিয়ামে সেই লক্ষ্যে ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে রেনাটো সানচেজের গোলে এগিয়েও গিয়েছিল পর্তুগাল।

কিন্তু প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য দেখিয়ে ম্যাচে ফিরে আসে সফরকারী সার্বিয়া। ডুসান ভ্রাহোভিচের শট পোস্টে লাগার পর ফিরতি শটে ৩৩ মিনিটে সমতা ফেরান ডুসান টাডিচ। ক্যারিয়ারে ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ হাতছাড়া হয়েছে রোনালদো।

সেভিয়ার মাঠে আলভারো মোরাতার শেষ ভাগের গোলে সুইডেনের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে স্পেন। এই জয়ে সুইডেনকে চার পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে গ্রুপ-বি’র শীর্ষ দল হিসেবে কাতারে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে স্প্যানিশরা। বৃহস্পতিবার কাজাকিস্তানের কাছে সুইডেনের ২-০ গোলের হতাশাজনক পরাজয়ে স্পেনের সামনে সুযোগ ছিল নিজেদের শীর্ষস্থান শক্তিশালী করার।

ম্যাচের ৮৬ মিনিটে মোরাতা গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন। দানি ওলমোর ২০ গজ দূর থেকে বুলেট গতির শট ক্রসবারে লেগে ফেরার পথে গোলমুখে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান ২৯ বছর বয়সী স্ট্রাইকার মোরাতা।

আট রাউন্ড শেষে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে কাতারের টিকেট কাটল স্প্যানিশরা। আর ১৫ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইল সুইডেন। এই গ্রুপের পয়েন্ট টেবিলের পরের তিন দল গ্রীস, জর্জিয়া ও কসোভোর সব সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল।

এছাড়া রাশিয়াকে পরাজিত করে কাতারের টিকিট নিশ্চিত করতে ক্রোয়েশিয়াকেও বেশ কষ্ট করতে হয়েছে। ফেডর কুড্রিয়াশোভের আত্মঘাতি গোলে ৮১ মিনিটে স্বাগতিক ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ে গ্রুপ-এইচ’এ রাশিয়াকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত হয় ক্রোয়েটদের।

ইকে গুনডোগানের দুই গোলে আর্মেনিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে যোগ্য দল হিসেবেই বাছাইপর্ব শেষ করেছে জার্মানী। গ্রুপ-জে’র ১০ ম্যাচে ৯টি জয়সহ ২৭ পয়েন্ট পাওয়া জার্মানদের আগেই কাতারের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল।

আইসল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্মানদের পরে এই গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছেন নর্থ মেসিডোনিয়া।

ইউরোপীয়ান অঞ্চলের বাছাইপর্ব শেষে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add