for Add

নিউজিল্যান্ড সিরিজে প্রথম টেস্টে নেই কোহলি, অধিনায়ক রাহানে

বিরাট কোহলিকে প্রথম টেস্টে, রোহিত শর্মা, ঋসভ পান্থ-জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামিকে পুরো সিরিজে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কোহলি-রোহিত না থাকায় সিরিজের প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অধিনায়ক হয়েই খেলবেন কোহলি। রাহানের ডেপুটি চেতেশ্বর পূজারা।

পান্থ বিশ্রামে থাকায় টেস্ট সিরিজের জন্য দলে ফিরেছেন দলে ফিরেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। সাহার সাথে দলে আরেক উইকেটরক্ষক শ্রীকর ভরত। প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন ভরত। ৭৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮৩ রান করেছেন এ ডান-হাতি।

এছাড়াও টেস্ট দলে নতুন মুখ শ্রেয়াস আইয়ার। দলে ফিরেছেন জয়ন্ত যাদব। ২০১৬-১৭ সালের পর আবারো জাতীয় দলে জয়ন্ত। স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সাথে থাকছেন জয়ন্ত।

বুমরাহ-শামি দলে না থাকায় পেস আক্রমণে থাকছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব এবং নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ। জাতীয় দলের হয়ে ৩ ওয়ানডে খেলেছেন কৃষ্ণ।

এর আগে ভারতকে ৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন রাহানে। তার অধীনে ৪টি টেস্ট জয় ও ১টি ড্র হয়। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে এক ম্যাচ খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন কোহলি। তখন দলের নেতৃত্ব পান রাহানে। প্রথম টেস্ট হারলেও অস্ট্রেলিয়ায় বিপক্ষে শেষ পর্যন্ত চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম টেস্ট। কানপুরে হবে প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১৭ নভেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারত দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পুজারা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃৃষ্ণ এবং বিরাট কোহলি (শুধুমাত্র দ্বিতীয় ম্যাচে খেলবেন)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add