for Add

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল এখনো চূড়ান্ত হয়নি

পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য এখনো বাংলাদেশ দল চূড়ান্ত হয়নি। তবে দল নিয়ে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সাথে বৈঠকে বসেছিলেন নবনিযুক্ত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ছুটিতে আছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে বৈঠকে ডাকা হয়নি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বৃহস্পতিবার বলেন, ‘আমরা এখনো দল চূড়ান্ত করিনি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা ফরম্যাটের ভিত্তিতে খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেছি এবং আমাদের শক্তির পাশাপাশি পাকিস্তানের শক্তি নিয়েও আলোচনা করেছি।’ তিনি আরো বলেন, ‘আমরা কিছু পরিবর্তন করবো, তবে আমাদের মনে রাখতে হবে খেলাটি আমাদের নিজেদের মাটিতে হচ্ছে। আমাদের বিবেচনা করতে হবে এখানে কে ভাল করতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে দলে ব্যাপক পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সাত তরুণ ক্রিকেটারকে দলে ডাকার পাশাপাশি বিসিবি জানায়, টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তিশালী দল গঠন করবে বাংলাদেশ।

সেই পরিকল্পনায় সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন শুরু করেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন। অনুশীলনে ডাক পাওয়া সবাইকেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যাবে এটা প্রায় নিশ্চিত।

তবে বাকিদের দলে জায়গার জন্য ভাবতে হবে নির্বাচকদের। এ মুহূর্তে অধিনায়ক পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বিসিবির। তাই মাহমুদুল্লাহ রিয়াদই অধিনায়ক থাকছেন। মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের জায়গা পাকা। বিশ্বকাপে হামস্ট্রিং ইনজুরিতে পড়া সাকিব আল হাসান, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও টেস্ট সিরিজে খেলার সুযোগ রয়েছে তার।

টি-টোয়েন্টি সিরিজে না খেললেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরে আসতে আগ্রহী তামিম ইকবাল। দল সাজাতে সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন করছেন নির্বাচকরা।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এটা ঠিক, আমাদের বিশ্বকাপের পারফরম্যান্স খুব খারাপ ছিল এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে বর্তমান দলের সবাইকে নিয়ে হতাশ হবার কিছু নেই। এই একই দল দুই মাস আগে আমাদের জন্য সিরিজ জিতেছিল।’

শুক্রবার থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। তবে কোয়ারেন্টাইন নিয়ে কোন সমস্যা না থাকায় এবার দল ঘোষণায় তাড়াহুড়া করবে না বিসিবি। সিরিজ শুরুর আগে কোভিড-১৯ পরীক্ষার করানোর পর হোটেলে যাবেন ক্রিকেটাররা। ফলে দল সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত সময় পাচ্ছেন নির্বাচকরা।

পাকিস্তান দলের কোয়ারেন্টাইন ইস্যুও শিথিল করা হয়েছে। কারণ তারা কোভিড -১৯ পরীক্ষায় নেগেটিভ হলে রুম কোয়ারেন্টাইন করতে হবে না বলে জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add