for Add

একজন ফরোয়ার্ড দলে ভিড়াতে চায় বার্সেলোনা

দল শক্তিশালী করার লক্ষ্যে বার্সেলোনার সামনে এখন জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডো সেরা সুযোগ। গত সপ্তাহে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে অন্তত তিনটি বড় চুক্তি করতে চায় কাতালান জায়ান্টরা। বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে সবকিছুই নির্ভর করছে চলমান দল থেকে কোন কোন খেলোয়াড় দলত্যাগ করে তার উপর।

তবে একটি বিষয় স্পষ্ট যে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে বার্সেলোনা দলে অন্তত একজন ভালমানের ফরোয়ার্ড অন্তর্ভূক্ত করবে। যদিও সে সম্পর্কে এখনই কোন ইঙ্গিত পাওয়া যায়নি। এ মুহূর্তে কোন ফরোয়ার্ডকে দলভূক্ত করাটা সহজ হবে তা নিয়ে ক্লাবের বোর্ড সদস্যরা দ্রুতই আলোচনায় বসতে যাচ্ছেন।

আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো ও ডাচ স্ট্রাইকার লুক ডি জংকে দলে ভিড়িয়েও দীর্ঘদিন তাদের সার্ভিস পাচ্ছেনা বার্সেলোনা। যে কারণে একজন সেন্টার-ফরোয়ার্ড দলে ভিড়ানো জরুরী হয়ে পড়েছে। মূল তারকাদের অনুপস্থিতিতে ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্রেথওয়েট কোন কোন সময় দলের হাল ধরছেন। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না ব্রেথওয়েট।

বার্সেলোনা যদিও জানে উঁচু মানের কোন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর মত আর্থিক সঙ্গতি এ মুহূর্তে ক্লাবের নেই। যে কারণে ধারে খেলার মত কোন ফরোয়ার্ডের সন্ধানে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এখন থেকেই বড় কোন ক্লাবে নিয়মিত না খেলা স্ট্রাইকারদের তালিকা করার কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির উইঙ্গার রাহিম স্টার্লিংয়ের কথা বেশ জোরোশোরে শোনা যাচ্ছে। সিটিতে খুব একটা নিয়মিত নন স্টার্লিং। আর এ বিষয়টি নিয়ে মোটেও সন্তুস্ট নন ইংলিশ এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত স্টার্লিং মাত্র ৩৭৬ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে খেলেছেন মাত্র চারটি পুর্ণাঙ্গ ম্যাচ। সিটির হয়ে আরো বেশি অবদান রাখতে চান স্টার্লিং। বার্সেলোনায় তিনি সেই সুযোগটা পাবেন বলে কাতালান জায়ান্টরা ইঙ্গিত দিয়েছে।

বার্সেলোনার বিবেচনায় আরো দুজন খেলোয়াড় রয়েছেন- এডিনসন কাভানি ও টিমো ওয়ার্নার। গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে কাভানির সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিল বার্সা। অভিজ্ঞতার নিরিখে একজন সত্যিকারের সেন্টার-ফরোয়ার্ড হিসেবে কাভানি নিজেকে প্রমাণ করেছেন। যদিও ৩৪ বছর বয়সী কাভানির জন্য বয়সটা একটা নেতিবাচক বিষয়। কিন্তু তা সত্বেও ছয় মাসের চুক্তিতে তিনি হতে পারেন দারুণ এক পছন্দ।

অন্যদিকে বার্সেলোনার দৃষ্টিতে অন্য সবার থেকে এগিয়ে আছেন চেলসির জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ার্নার। পশ্চিম লন্ডনের ক্লাবটিতে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু আসার পর থেকে মূল দলে ওয়ার্নার তার জায়গা অনেকটাই হারিয়ে ফেলেছেন। এবারের মৌসুমে লিগে ওয়ার্নার মাত্র ৩৮৮ মিনিট খেলার সুযোগ পেয়েছেন।

সব মিলিয়ে একজন ফরোয়ার্ডের অভাব ভালভাবেই অনুভব করছে বার্সেলোনা। নতুন কোচ জাভি হার্নান্দেজ আসার পর থেকে ফরাসী তারকা ওসমানে ডেম্বেলের সাথে চুক্তি নবায়ণের বিষয়টি নিয়ে জোড় দিচ্ছেন। এ মুহূর্তে ফরোয়ার্ড লাইনে ডেম্বেলে ও তরুণ আনসু ফাতির ওপরই নির্ভর করতে হচ্ছে বার্সেলোনাকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add