for Add

জিম্বাবুয়েকে উড়িয়ে শুরু বাংলাদেশের মেয়েদের


মূল কাজটা করে গেলেন বোলাররা। অসাধারণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ধসিয়ে দিলেন তারা। এরপর বাকি কাজটা সারলেন ব্যাটাররা। তাতে জিম্বাবুয়েতে সহজ জয়ই মিলেছে বাংলাদেশ নারী দলের।

বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৩৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় নিগার সুলতানার দল।

লক্ষ্যটা ছিল ছিল বেশ ছোট। মাত্র ৪৯ রানের। সে লক্ষ্যে দেখে শুনে খেললেই কাজটা হয়ে যায়। তবে সে কাজ করতে খুব বেশি ধীর গতিতে এগোয়নি বাংলাদেশ। তবে এরমধ্যেই উইকেট হারায় দুটি। দলীয় ২১ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আখতার।

তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুমানা আহমেদ। অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েন তারা। রুমানা ১৬ ও ফারজানা ১১ রানে অপরাজিত থাকেন।

এদিন টস জিতেছিল বাংলাদেশ। বোলিং বেছে নেন ক্যারিয়ারে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ফাহিমা খাতুন। আর অধিনায়কের সিদ্ধান্তটা যে শতভাগ সঠিক তা প্রমাণ করেন তার সতীর্থ বোলাররা। শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরেন তারা।

জিম্বাবুয়ে শিবিরে শুরুতে ধাক্কা দেন পেসার জাহানারা আলম। টপ অর্ডার ধসিয়ে দেন মূলত তিনি। এরপর মঞ্চে যোগ দেন দুই স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তার। এই তিন বোলার প্রত্যেকেই পান তিনটি করে উইকেট। অপর উইকেটটি নেন ঋতু মনি।

টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের মাত্র একজন ব্যাটার স্পর্শ করেছেন দুই অঙ্ক। সাত নম্বরে নামা প্রিসিয়াস মারাঙ্গে করেছেন সর্বোচ্চ ১৭ রান। এছাড়া বাকি সবাই ছিলে আসা যাওয়ায় ব্যস্ত। শেষ চার উইকেট তারা হারিয়েছে কোনো রান না তুলেই।

৫.২ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ৩টি উইকেট নেন নাহিদা। ৭ ওভার বল করে ৬ রানের খরচায় ৩টি উইকেট পান সালমা। সে তুলনায় কিছুটা খরুচে ছিলেন জাহানারা। ৬ ওভারে ১৮ রান দিয়ে পান ৩ উইকেট।

Tags: , ,

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add