for Add

সাকিবকে হারিয়ে দিলেন পাকিস্তানের আসিফ আলি

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইজকে পিছনে ফেলে অক্টোবর মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি।

নারী বিভাগে জিম্বাবুয়ের ম্যারি অ্যান মুসোন্দা এবং স্বদেশি গ্যাবি লুইসকে হারিয়ে অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক লরা ডিলানি।

মঙ্গলবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অক্টোবর মাসে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচে দুর্দান্ত দুটি ক্যামিও ইনিংস খেলেছিলেন পাকিস্তানের ‘ফিনিশার’ খ্যাত আসিফ আলি।

যেখানে কিউইদের বিপক্ষে ১২ বলে ২৭* এবং আফগানদের বিপক্ষে ৭ বলে ২৫* রানের বিধ্বংসী দুটি ইনিংস খেলে দলের জয়ে মহাগুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

বিশেষত আফগানিস্তান ম্যাচে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে করিম জানাতের করা এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে ক্রিকেট বিশ্বের প্রশংসার জোয়ারে ভেসেছেন পাকিস্তানের এই মারকুটে ব্যাটার। আর এই দুই ইনিংসের সুবাদেই অক্টোবরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন আসিফ আলি।

প্রসঙ্গতঃ সেরা তিনে মনোনয়ন পাওয়া বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান গত মাসে খেলা ছয়টি টি-টোয়েন্টিতে ১৩১ রান করার পাশাপাশি বল হাতে ১১টি উইকেট শিকার করেছিলেন, যেখানে তার ইকোনমি ছিল মাত্র ৫.৫৯।

আর সংক্ষিপ্ত তালিকার আরেক ক্রিকেটার নামিবিয়ার হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ওয়াইজ ২৭ গড় এবং ১৩২ স্ট্রাইক রেটে করেছেন ১৬২ রান। পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেসে মাত্র ৭.২৩ ইকোনমিতে শিকার করেছেন ৭টি উইকেট।

আসিফ আলিকে সেরা ক্রিকেটার বেছে নেওয়া প্রসঙ্গে আইসিসির ভোটিং একাডেমির সদস্য সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এই প্রসঙ্গে বলেছেন, ‘পরাজয়ের মুখ থেকে দলকে জয় উপহার দেওয়া সত্যিই দুর্দান্ত ব্যাপার। আসিফ আলি সত্যিই অনবদ্য। সে একটি নয়, দুটি দারুণ ইনিংস খেলেছে। যদিও সে বাকি দুই ক্রিকেটারের চেয়ে কম রান করেছে, তবে চাপের মুহূর্তে সে দুটি জয় ছিনিয়ে এনেছে, যা পার্থক্য গড়ে দিয়েছে।’

Tags: ,

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add