for Add

অবসর নয়, বিশ্বকাপ শেষ করেছি : গেইল

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ দিয়ে অবসরে গেছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আর এটি ছিল ক্রিস গেইলের জন্য বিশ্বকাপের মঞ্চে শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই শেষে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন গেইল। তিনি জানান, অবসর নয়, এটিই ছিল বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। জ্যামাইকার মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান।

এবারের বিশ্বকাপটা মোটেও ভাল যায়নি আত্মস্বীকৃত ইউনিভার্স বস গেইলের। ৫ ইনিংসে ৪৫ রান করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দারুণ শুরু ছিল গেইলের। ২টি ছক্কায় রানের চাকা সচল করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ১৫ রানে আউট হন। আউট হবার পর ব্যাট ও হেলমেট উচিয়ে দু’হাত প্রসারিত করে মাঠ ছাড়েন গেইল। ডাগ আউটে থাকা সতীর্থরা দাঁড়িয়ে অভিবাদনও দিয়েছেন। এতে ক্রিকেট বিশেষজ্ঞ ও ক্রিকেটপ্রেমিদের মনে প্রশ্ন জাগে, তবে কি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গেইল! ম্যাচ শেষে নিজের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে উত্তর দিলেন গেইল।

তিনি বলেন, ‘মাঠে যা হচ্ছিল তা একপাশে রেখে সবাই ম্যাচটি উপভোগ করেছি। দর্শকদের সাড়া দিচ্ছিলাম, মজা করছিলাম। এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ। আমি অবশ্য আরও একটি বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু মনে হয় না আমার সেই সুযোগ হবে (হাসি)।’

আইসিসি ফেসবুক লাইভ চ্যাটে গেইল আরও বলেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার আমার। তবে আমি কোনো অবসর ঘোষণা করিনি। কিন্তু তারা আমাকে যদি জ্যামাইকায় আমার ঘরের দর্শকদের সামনে একটি ম্যাচ খেলা সুযোগ দেয়, তাহলে আমি বলতে পারবো ‘হে বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ।’

দেশের হয়ে খেলতে পারাটা আনন্দের ছিল বলে জানান গেইল। আমি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সবসময়ই উৎসাহী ছিলাম। এটা সত্যিই খারাপ লাগে যখন আমরা ম্যাচ হারি এবং আমরা ফলাফল পাই না এবং ভক্তরা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি একজন বিনোদনকারী। কিন্তু আমি যখন তাদের বিনোদনের সুযোগ দিতে পারি না, সেটি আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আপনি হয়তো সেই হতাশা দেখতে পাচ্ছেন না, আমি হয়তো সেরকম আবেগ দেখাতে পারবো না। কিন্তু আমি ভক্তদের জন্য, বিশেষ করে এই বিশ্বকাপে হতাশ হয়ে গেছি।’

এবারের বিশ্বকাপ যে হতাশার ছিল সেটিও অকপটে স্বীকার করেছেন গেইল। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য অনেক হতাশাজনক বিশ্বকাপ ছিল। বিশেষ করে আমার জন্য। আমার সবচেয়ে খারাপ বিশ্বকাপ। আমাদের আরও অনেকদূর যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনেক মেধা রয়েছে। তাদের প্রতি সমর্থন জানাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে শুভকামনা জানাই।’

১৯৯৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় গেইলের। এরপর ২০০০ সালে টেস্ট এবং ২০০৬ সালে টি-টোয়েন্টি খেলতে নামেন। ২০১৪ সালের পর আর টেস্ট খেলেননি গেইল। গত ২০১৯ সালের আগস্টের পর থেকে ওয়ানডে দলের বাইরে গেইল।

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে ১০৩ টেস্টে ১৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরিতে ৭২১৪ রান করেছেন গেইল। ৩০১ ওয়ানডেতে ১০৪৮০ রান আছে তার। সেঞ্চুরি ২৫ ও হাফ-সেঞ্চুরি ৫৪টি। ৭৯ ম্যাচের টি-টোয়েন্টিতে ২টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ১৮৯৯ রান করেছেন এই বিধ্বংসী ব্যাটার।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add