for Add

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মিশন শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সুপার টুয়েলভে এ পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে আজ দুবাইয়ে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে লজ্জা এড়াতে চান মাহমুদুল্লাহরা।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

সুপার টুয়েলভে টানা চার ম্যাচে পরাজিত হয়ে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার কাছে আরোও একটি হারের অর্থ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে টানা ষষ্ঠবারের মতো টাইগারদের জয়হীন থাকা। এখন পর্যন্ত মূল রাউন্ডে বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে।

তবে লজ্জার হাত থেকে বের হতে সর্বাত্মক চেষ্টা করবে টিম বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে লজ্জার হারের পরও সুপার টুয়েলভে পা রাখে টাইগাররা। কিন্তু এই রাউন্ডে কোন কিছুই পরিকল্পনা মত হচ্ছে না টাইগারদের।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা। আর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। চতুর্থ ম্যাচে গতি ও বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ, এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ভাল সুযোগ থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে কৌশলগত ভুলে হারতে হয়েছে টাইগারদের। গ্রুপের সেরা দল ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আসলে আমরা ভাল খেলিনি, আমি বিশ্বাস করি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে খেলেছি, আমরা তার চেয়ে ভাল দল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কয়েকটি সহজ ম্যাচ হেরেছি, যে ম্যাচগুলো জয়ের সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।’

বিশ্বকাপ শুরুর আগে নিজ মাঠে প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে দ্বিপাক্ষীক সিরিজে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে টাইগাররা। উইকেটের মানের বিচারে ঐ জয় নিয়ে প্রশ্ন জাগে। ৪-১ ব্যবধানের জয় সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের র‌্যাংকিংয়ে উন্নতি ঘটিয়েছে। দু’দল এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে, এরমধ্যে পাঁচটিতে জিতেছে অসিরা।

নিজ মাঠে পাঁচ ম্যাচের সিরিজের আগে, চারবার মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সবগুলো বিশ্বকাপের মঞ্চে এবং সবগুলোতেই জিতেছিল অস্ট্রেলিয়া।

তবে এবার বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের আশা করতেই পারে বাংলাদেশ। কারণ অস্ট্রেলিয়াকে চাপ সামলাতে হবে। যদিও সেমিফাইনালের আশা শেষ হবার পরও গর্ব করে বিশ্বকাপ শেষ করার সুযোগ টাইগারদের। অস্ট্রেলিয়ার এখনও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের বিপক্ষে রান রেটের ব্যবধান বাড়িয়ে ম্যাচ জিততে হবে অসিদের। অর্থাৎ, অস্ট্রেলিয়াকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এবং এটিই বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৯ ম্যাচ খেলে ৪৩টি জিতেছে তারা। ৭৪ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ৩১টি ম্যাচ খেলেছে এবং মাত্র সাতটিতে জিতেছে বাংলাদেশ। এরমধ্যে ছয়টিই এসেছে বাছাইপর্বে। বাছাইপর্ব বাদে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূলপর্বে একমাত্র জয় আছে বাংলাদেশের।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারী ও রুবেল হোসেন।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add