for Add

অবশেষে জয়ের দেখা পেল ভারত

পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর অবশেষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল ভারত। বুধবার সুপার টুয়েলভে গ্রুপ: ২ -এ নিজেদের তৃতীয় ম্যাচে ভারত ৬৬ রানে হারিয়েছে আফগানিস্তানকে।

৩ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ : ২ -এ টেবিলের চতুর্থস্থানে উঠলো ভারত। অপরদিকে ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকলো আফগানিস্তান।

আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাওয়ার প্লেতে ৫২ রান তুলেন তারা। ১০ ওভার শেষে ৮৫। ১২তম ওভারে ৩৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি পুরন করেন রোহিত। আর ১৩তম ওভারে ৩৫তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রাহুল।

১৫তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৪০ রানে রোহিত-রাহুলের জুটি বিচ্ছিন্ন হয়। বিশ্বকাপের আসরে যেকোন উইকেট জুটিতে এটিই ভারতের পক্ষে সর্বোচ্চ রান। আফগানিস্তানের পেসার করিম জানাতের বলে আউট হন রোহিত। ৪৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রান করেন রোহিত।

১৭তম ওভারে আফগানিস্তানের পেসার গুলবাদিন নাইবের বলে আউট হন রাহুল। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করেন রাহুল।

দুই ওপেনারের দুর্দান্ত শুরুতে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ঋসভ পান্থ ও হার্ডিক পান্ডিয়া। শেষ ২১ বলে অবিচ্ছিন্ন ৬৩ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ২ উইকেটে এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ২১০ রানের পাহাড় গড়ে ভারত।

১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন পান্ডিয়া। ১টি চার ও ৩টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন পান্থ। আফগানদের নাইব-জানাত ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২১১ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। প্রথম ১৯ বলে ১৩ রানের মধ্যে আফগানিস্তানের দুই ব্যাটারকে সাজ ঘরে ফেরান ভারতের দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি।

এরপর দলীয় ৬৯ রানে আরও ৩ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে বড় জুটির চেষ্টা করে সফল হন অধিনায়ক মোহাম্মদ নবি ও জানাত। ৩৮ বলে ৫৭ রান যোগ করেন তারা। কিন্তু উপরের সারির ব্যাটারদের দ্রুত বিদায়ে আস্কিং রান রেটে বেড়ে যাওয়ায় ম্যাচ হাতের মুঠো থেকে বের হয়ে যায় আফগানিস্তানের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তুলে ম্যাচ হারে আফগানরা।

৩২ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান করেন নবি। ২২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪২ রান করেন জানাত। ভারতের শামি ৩টি, রবীচন্দ্রন অশ্বিন ২টি উইকেট নেন। ম্যাচ সেরা ভারতের রোহিত।

গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ৫ নভেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আর ৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২১০/২, ২০ ওভার (রোহিত ৭৪, রাহুল ৬৯, করিম ১/৭)।

আফগানিস্তান : ১৪৪/৭, ২০ ওভার (জানাত ৪২*, নবি ৩৫, সামি ৩/৩২)।

ফল : ভারত ৬৬ রানে জয়ী।

ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add