for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২১, শনিবার, ১:৩৬:৫১

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২২ কোয়ালিফায়ার্সের ডি গ্রুপের খেলায় স্বাগতিক উজবেকিস্তান ও বাংলাদেশ আজ শনিবার একে অপরের মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি উজবেকিস্তানের তাসখন্দের পাখতাকোর স্টেডিয়াম শুরু হবে। মাঠ থেকে উজবেকিস্তান স্পোর্টস টিভি সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য উজবেকিস্তান স্বাগতিকভাবে সরাসরি চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে বিধায় আজকের ম্যাচটি ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে গণ্য হবে। যার কোন পয়েন্ট প্রভাব ফেলবে না। এ ম্যাচের জয়-পরাজয় হলুদ কার্ড কিংবা লাল কার্ড কোন কিছুই গণ্য হবে না।
এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল শুক্রবার ম্যাচ ভেন্যুতে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত শেষ মুহূর্তের ভুলক্রুটিগুলো শুধরিয়ে নেবার চেষ্টা করে।
For add
For add
For add
For add
for Add