for Add

লিস্টারের কাছে হারলো ম্যানইউ, বড় জয় পেল লিভারপুল

দীর্ঘ ৩০ ম্যাচ পর অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিস্টার সিটির কাছে হেরেছে ৪-২ গোলে। আরেক ম্যাচে লিভারপুল ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ওয়াটফোর্ডকে। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কস্টার্জিত জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে বার্নলিকে।

কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ম্যাসন গ্রীনউডের গোলে প্রথমেই এগিয়ে যায় সফরকারী ইউনাইটেড। কিন্তু ইউরি টিলেম্যানসের গোলে অল্প সময়ের মধ্যেই সমতায় ফিরতে বাধ্য হয় দলটি। ম্যাচের শেষ ১২ মিনিটের ঝড়ে সবকিছু এলোমোলো হয়ে যায়। ওই সময়ের মধ্যে দুই পক্ষে আরো চারটি গোল হয়েছে। যার মধ্যে তিনটিই স্বাগতিক লিস্টারের ঝুলিতে জমা পড়েছে। আর ইউনাইটেডের সংগ্রহশালায় জমা পড়ে মাত্র একটি গোলে। ৪-২ গোলের পরাজয় বরণ করতে হয় সুলশারের দলকে। ২০২০ সালের জানুয়ারির পর এটিই তাদের প্রথম অ্যাওয়ে হার।

ম্যাচের ৭৮ মিনিটে ক্যাগলার সোয়ানকুর গোলে এগিয়ে যায় লিস্টার। ৮২ মিনিটে সেটি পরিশোধ করে দেন মারকাস রাসফোর্ড। কাঁধের ইনজুরি থেকে সুস্থ হবার পর এটি ছিল তার প্রথম ম্যাচ। তবে পরের মিনিটেই জেমি ভার্ডির সরাসরি শটের গোলে ফের লিড পায় স্বাগতিক লিস্টার। শেষ মিনিটে প্যাটসন ডাকার গোলে আরো বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রেন্ডন রজার্সের দলের। লিস্টারের হয়ে এটি ছিল ডাকার প্রথম গোল।

এদিকে ২০১৮ সালের প্রর প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রবার্তো ফিরমিনো। ভিকারাজ রোডের ম্যাচে এতেই উড়ে গেছে ক্লদিও রানিয়েরির শিষ্যরা। ওয়াটফোর্ডের কোচ হিসেবে এটি ছিল তার প্রথম ম্যাচ। খেলায় বাকী গোল করেছেন মোহাম্মদ সালাহ। আর ওই গোলের সুবাদে এই মৌসুমে তার সংগ্রহশালায় যোগ হয়েছে মোট ১০ গোল।

খেলা শেষে লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলেন, ‘এই মুহূর্তে এটি স্পষ্ট হয়েছে, তার (সালাহ) চেয়ে সেরা কেউ নেই।’ সাদিও মানের রক্ষণ চেরা পাস থেকে প্রিমিয়ার লিগে নিজের শততম গোলটি করেন মিশরীয় এ তারকা।

এর আগে জেমস মিলনারের ক্রস থেকে ৩৭ মিনিটে লিভারপুলের হয়ে গোলের সূচনা করেন ফিরমিনো। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২ মিনিট পর সালাহ গোল করে লিভারপুলকে নিরাপদ দূরত্বে পৌঁছে দেয়ার পর ম্যাচের শেষ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফিরমিনো।

ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। বার্নলির বিপক্ষে পেপ গার্দিওলার দলের হয়ে দুই অর্ধে দুই গোল করেছেন বার্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনে।

শনিবার প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে টেবিল টপার চেলসিকে পয়েন্ট খোয়ানো থেকে বাঁচিয়েছেন বেন চিলওয়েল। নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে এর আগে ও পরে চেলসির হয়ে বেশ কয়েকটি আক্রমণ দারুণ ভাবে রুখে দিয়েছেন গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। প্রথমার্ধের বিরতিতে যাবার আগমুহূর্তে চেলসির হয়ে একমাত্র গোলটি করেছেন চিলওয়েল। শেষ মিনিটে ইউরোপীয় চ্যাম্পিয়নদের আরো একবার গোল হজম থেকে রক্ষা করেন সেগোলের ওই গোলরক্ষক।

খেলা শেষে চেলসির কোচ থমাস টাচেল বলেন, ‘প্রথম ৭০ মিনিট আমরা ছিলাম খুবই শক্তিশালী। আর শেষ ২০ মিনিট আমাদের সহায়তা করেছে ভাগ্যদেবী। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে আমাদেরকে মাঠ ছড়াতে সহায়তার জন্য এডুয়ার্ডকে ধন্যবাদ।’

এদিকে পিছিয়ে পড়ার পরও দারুলভাবে লড়াইয়ে ফিরে এস্টনভিরার বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে উলভস। এছাড়া লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে সাউদাম্পটন। আরমান্দো ব্রোজার একমাত্র গোলে তারা লিডসকে হারিয়েছে ১-০ ব্যবধানে। ব্রাইটনের সঙ্গে গোল শূন্য ড্র করে লিগে এখনো জয়হীন রয়েছে নরউইচ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add