for Add

মাশরাফির টিপস নিলেন তাসকিন

আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে নিজের স্লোয়ার এবং কাটার ডেলিভারি উন্নতি করতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মূল্যবান টিপস নিয়েছেন টাইগারদের পেসার তাসকিন আহমেদ।

আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বকাপে স্লোয়ার এবং কাটার ডেলিভারি ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও তাসকিনের বলে ভাল গতি আছে এবং বল মুভও করাতে পারেন। তবে যখন গতির ভিন্নতা আনতে তাকে নড়বড়ে মনে হয়। সাদা বলের ক্রিকেটে সাফল্য এটাই তার জন্য একমাত্র বাঁধা।

তাই এ সমস্যা সমাধানে স্লোয়ার বোলিংয়ে দক্ষ মাশরাফির সাহায্য চেয়েছেন তাসকিন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে গতি পরিবর্তনে গুরুত্ব দেন মাশরাফি।

মাশরাফির সাথে ব্যক্তিগত অনুশীলনে পর তাসকিন বলেন, ‘তার (মাশরাফি) কিছু সময় চেয়েছিলাম। যদিও আমি গতি এবং সুইংয়ে উন্নতি করছি। তবে আমি আমার স্লোয়ার ডেলিভারির উন্নতি করতে চেয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমার স্লোয়ার ডেলিভারির উন্নতি করতে চাই, জানিয়েছিলাম তাকে। তিনি আজ আমাকে কিছু নিয়ন্ত্রণ দেখিয়েছেন এবং বলেছেন, প্রত্যেকটির আলাদা আলাদা কাজ আছে এবং এ বিষয়গুলো চেষ্টা করতে পার।’

তাসকিন বলেন, ‘আমি খুশি যে, কাটারের জন্য আমাকে বেশ কিছু গ্রিপ দেখিয়েছেন তিনি। এটি আমার কাছে ভাল লেগেছে এবং নিশ্চিত এটা ঠিকমত করতে পালে আমার জন্য সহায়ক হবে।’

নিজ ক্যারিয়ারে তাসকিনকে সহায়তা করেছিলেন মাশরাফি। সন্দেহজনক বোলিং কারণে ভারতের ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ছিটকে যাওয়ায় বেশ হতাশ হয়ে পড়েছিলেন তাসকিন।

আন্তার্জাতিক ক্রিকেটে উইকেট পেলে মাশরাফি-তাসকিন দু’জনে বুকে ধাক্কা দিয়ে সেটি উদযাপন করেন। যাকে ‘মাশকিন’ বলা হয় এবং এটি বাংলাদেশের ক্রিকেটে সকলের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে। দু’জনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়।

করোনার প্রাদুর্ভাবের পর দেশে ক্রিকেট পুনরায় শুরু হবার পর বিসিবি আয়োজিত কোন ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেয়ায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুব কমই এসেছেন মাশরাফি।

দীর্ঘদিন পর মাঠে মাশরাফিকে দেখে তার দিকে ছুটে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সহকর্মীদের সাথে অভিজ্ঞতা ভাগ করার আগে একে অপরকে জড়িয়ে ধরেন।

তাসকিন বলেন, ‘প্রধানত আমাকে দুই বা তিনটি গ্রিপ ধরার শিখিয়েছেন তিনি। এছাড়া আমাকে আপাতত কিছু কাটার নিয়ে কাজ করার চেষ্টা করার পরামর্শও দিয়েছেন মাশরাফি ভাই।’

তাসকিন বলেন, ‘আমি মুস্তাফিজের মতো বোলিং করতে পারি না কারণ সে এ এক্ষেত্রে একজন মাস্টার।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add