for Add

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মালিক রোনালদো

বিশ্বকাপ বাছাইপর্বের নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগাল। আর এই ম্যাচে ইনজুরি টাইমে একটিসহ জোড়া গোল করে ইরানের আলি দেইকে ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

অথচ ফারোর ঘরের মাঠে ১৫ মিনিটে পেনাল্টি মিস করেছিলেন এই পর্তুগীজ সুপারস্টার। এই সুযোগে বিরতির ঠিক আগে জন এগান আয়ারল্যান্ডকে এগিয়ে দেন। কিন্তু হেডের সাহায্যে ৮৯ মিনিটে রোনালদো গোল ও ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটের দ্বিতীয় হেডের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই দুই গোলে ৩৬ বছর বয়সী রোনালদো আলি দেইয়ের ১০৯ গোলের রেকর্ড ছাড়িয়ে সর্বমোট ১১১ গোলে করে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। জুনে ইউরোর আসরে বুদাপেস্টে গ্রুপ পর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে ইরানিয়ান তারকার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোনালদো।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে রোনালদো বলেছেন, ‘আমি দারুণ খুশি। শুধুমাত্র রেকর্ড ভঙ্গের জন্য নয় আজ যেভাবে আমরা জয় ছিনিয়ে নিয়েছি তা অসাধারণ ছিল। এতে পুরো দলের কৃতিত্ব রয়েছে। ম্যাচের শেষ পর্যন্ত আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল।’

চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে এ-গ্রুপের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সার্বিয়া।

দিনের আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে পরাজিত করে বাছাইপর্বের ইতিহাসে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লুক্সেমবার্গ। তিন ম্যাচের একটিতেও জয় না পাওয়া তলানির দুই দল হিসেবে অবস্থান করছে আয়ারল্যান্ড ও আজারবাইজান। গ্রুপের শীর্ষ দল কাতারের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। রানার্সআপ দল প্লে-অফ খেলার সুযোগ পাবে।

ম্যাচের ১৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসকে ফাউলের অপরাধে জেফ হেন্ড্রিকের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় পর্তুগাল। রোনালদোর সামনে সুযোগ আসে রেকর্ড ছাড়িয়ে যাবার। কিন্তু রোনালদোর শটটি ভাল হলেও আইরিশ গোলরক্ষক গেভিন বাজুনু দারুন দক্ষতায় রুখে দিলে হতাশ হতে হয় স্বাগতিকদের। এরপর পর্তুগাল একের পর এক আক্রমণ চালাতে থাকে। দিয়োগো জোতার শট পোস্টে লেগে ফেরত আসে। কিন্তু এই সুযোগে স্টিফেন কেনির আইরিশ দল নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়। কর্ণার থেকে সেন্টার-ব্যাক এগানের হেডে বিরতির ঠিক আগে এগিয়ে যায় আয়ারল্যান্ড। প্রথমার্ধের ইনজুরি টাইমে জোতার একটি ভলি দ্বিতীয় প্রচেষ্টায় রক্ষা করেন বাজুনু।

দ্বিতীয়ার্ধের শুরুটা পর্তুগাল দারুণভাবে করলেও আয়ারল্যান্ড তাদের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে। ব্রাইটন ফরোয়ার্ড কনোলির শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২০১৬ ইউরো বিজয়ীরা এরপর ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠে। বার্নান্ডো সিলভার সাত গজ দুরের শট গোলের ঠিকানা খুঁজে পায়নি। বক্সের বাইরে থেকে রোনালদোর ফ্রি-কিক রুখে দেন বাজুনু। কিন্তু পরমুহূর্তেই রোনালদোর শক্তিশালী হেড আর আটকাতে পারেননি সফরকারী গোলরক্ষক। জেমস ম্যাকক্লিনের শট রুই প্যাট্রিসিও রুখে না দিলে আয়ারল্যান্ড হয়ত তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরতে পারতো। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে হুয়াও ম্যারিওসের ক্রস থেকে আরো একটি হেডে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা :
খেলোয়াড় ম্যাচ গোল
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) ১৮০ ১১১
আলি দেই (ইরান) ১৪৯ ১০৯
মোখতার দাহারি (মালয়েশিয়া) ১৪২ ৮৯
ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি) ৮৫ ৮৪
গডফ্রে চিতালু (জাম্বিয়া) ১১১ ৭৯
হুসেন সাইদ (ইরাক) ১৩৭ ৭৮
পেলে (ব্রাজিল) ৯২ ৭৭
আলি মাবখুত (ইউএই) ৯২ ৭৬
সান্দোর কোসিস (হাঙ্গেরি) ৬৮ ৭৫
কুনিশিগে কামামোতো (জাপান) ৭৬ ৭৫

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add