for Add

২০০ মিলিয়ন ইউরোতেও এমবাপ্পেকে ছাড়লো না পিএসজি

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে নিয়েও গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিন পর্যন্ত আরো একটি বড় ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হলো পিএসজি। দলের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের দেয়া ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে প্যারিসের জায়ান্টরা ফরাসি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল এমবাপ্পেকে যেকোন মূল্যে দলে পেতে রিয়াল মাদ্রিদের কাছ থেকে দুই দফায় শেষ পর্যন্ত ১৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব পেয়েছিল পিএসজি।

কাতারি মালিকানাধীন পিএসজি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে তারা কোনভাবেই এমবাপ্পেকে ছাড়বে না, কারণ তাদের অর্থের প্রয়োজন নেই। এ বছরই পিএসজির সাথে এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত মৌসুমেও এই বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াতে জোড় চেষ্টা করেছিল লস ব্ল্যাঙ্কোসরা। গত সপ্তাহে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘সে আমাদের দলের অন্যতম সেরা ও বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাকে দলে পাওয়া মানে আমাদের জন্য অনেক বড় উপহার।’

করোনা মহামারির মধ্যে এত বড় অর্থের প্রস্তাব ফিরিয়ে দেয়াটা পিএসজির জন্য অত্যন্ত সাহসী একটি সিদ্ধান্ত ছিল। ২০১৯/২০ মৌসুমে ক্লাবটির প্রায় ১২৪.৯ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়েছে। পরের মৌসুমে তার পরিমান আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

২২ বছর বয়সী এই তারকার জন্য প্রথমে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে ফরাসি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছিলেন এমবাপ্পের জন্য রিয়ালের করা প্রস্তাব পিএসজির জন্য অসম্মানজনক। তারা এমবাপ্পের জন্য যে অর্থের প্রস্তাব দিয়েছে সেটা পিএসজির প্রত্যাশার থেকে অনেক কম বলেও উল্লেখ করেন লিওনার্দো।

লিওনার্দো এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গেই রিয়াল মাদ্রিদ দ্বিতীয়বারের মতো প্রস্তাব করে। এবার ১৭০ মিলিয়ন ইউরো এবং সঙ্গে আরও ১০ মিলিয়ন বোনাস প্রস্তাব করা হয় এমবাপ্পের জন্য। তবে এই প্রস্তাবেও সাড়া দেয়নি ফ্রেঞ্চ ক্লাবটি।

এমবাপ্পেকে এ মৌসুমে না ছাড়ায় আগামী জানুয়ারিতেই তিনি ফ্রি-এজেন্টে পরিণত হবেন। এ কারণে রিয়ালের সাথে আগেভাগেই প্রাক-চুক্তি সম্পন্ন করার সুযোগ তার সামনে থাকবে। তখন পিএসজির কাছে আর যেকোন মূল্য ধারণ করার ক্ষমতা থাকবে না। এর আগে অবশ্য ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ব্যয় করে এমবাপ্পে ও নেইমারকে দলে ভিড়িয়ে কাতারি মালিক প্রমাণ করেছিলেন অর্থ কোন বিষয় নয়। একমাস আগে মেসিকে দলে ভেড়ানোর সময়ও তারা অর্থের বিষয়টি মাথায় আনেনি।

এমবাপ্পেকে শেষ পর্যন্ত দলে রেখে পিএসজি এখন স্বপ্নের আক্রমণভাগ নিয়ে মাঠে নামার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। এই যাত্রায় প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলাই হবে মূল লক্ষ্য। ফরাসি জায়ান্টরা ইতোমধ্যেই এবারের দলবদলের শুরুতে চুক্তিবদ্ধ করেছে গিয়ানলুইগি ডোনারুমা, সার্জিও রামোস, জর্জিনিও উইজনালডাম ও আচরাফ হাকিমিকে। মঙ্গলবার ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পর্তুগীজ লেফট-ব্যাক নুনো মেন্ডেসকে ধারে স্পোর্টিং লিসবন থেকে দলে ভিড়িয়েছে। বিপরীতে তাদের ইউরোপীয়ান প্রতিপক্ষ দলগুলো সেভাবে দলবদলের বাজারে নিজেদের সড়ব উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add