for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম

ওমান ও দুবাই হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে তামিমের চেয়ে নিয়মিত খেলা খেলোয়াড়রাই দলে থাকার যোগ্য বলে মনে করেন তামিম।

এ বছর বাংলাদেশের চারটি টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তামিম। এ বছরের মার্চে বিদেশের মাটিতে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি তামিম। আজ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। তার জায়গায় ওপেনার হিসেবে সৌম্য সরকার, নাইম শেখ ও লিটন দাসকে খেলায় বাংলাদেশ। নিয়মিত এই ফরম্যাটে খেলা তরুণ খেলোয়াড় শেখ মাহেদি হাসানও ব্যাটিং অর্ডারে উপরের দিকে নিজের সামর্থ্য দেখিয়েছেন। তামিম জানান, তার বদলে অন্য যারা খেলেছে তাদের জায়গা নেয়া অন্যায় হবে।

বুধবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি ম্যাচে খেলিনি, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলেছে আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা নেয়া ফেয়ার ফেয়ার মনে করিনা।’ তিনি আরও জানান, জনসম্মুখে জানানোর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে কথা বলেছেন তিনি।

তামিম বলেন, ‘আমার সিদ্ধান্ত জানাতে কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম। আমি তাদের বলেছি, আমি মনে করি না আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিত এবং আমি বিশ্বকাপ দলে থাকছি না। আমিই এই সিদ্বান্ত নিয়েছি এবং আমি এই সিদ্বান্তে অনড় থাকবো।’

একই সাথে তামিম নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তিনি। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এতে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তামিম। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি। এই ফরম্যাটের অধিনায়ক তামিম। তবে পরবর্তীতে হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি ।

তামিম বলেন, ‘আমি অবসর নিচ্ছি না। এটা ঠিক যে আমি এই বিশ্বকাপে থাকছি না।’ কিছু দিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, তামিম যখন নিজে উপলব্ধি করবেন, তখনই তাকে দলে নেয়া হবে। কিন্তু এরপর সমালোচকরা যুক্তি নিয়ে জানান, যে কোন খেলোয়াড়কে দীর্ঘ সময় কোন ম্যাচ না খেলে কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু তামিম জানান, সিদ্ধান্তটি শুধুমাত্র দলের উন্নতির জন্যই নেয়া, সমালোচকদের কথার জন্য নয়।

তামিম বলেন, ‘আমি মনে করি গেম-প্ল্যান সবচেয়ে বড় কারণ, কারণ আমি এই ফরম্যাটে দীর্ঘ সময় ধরে খেলছি না এবং দ্বিতীয় (হাঁটু) ইনজুরি। তবে এটাকে আমি বড় কোন সমস্যা মনে করছিনা, কেননা বিশ্বকাপের আগে আমি ফিট হবো।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add