for Add

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়

বোলারদের নৈপূণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। চলমান পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে কিউইদের। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সংক্ষিপ্ত ভার্সনে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দশ ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশী বোলিং তোপে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সর্বনিম্ন রান কিউইদের। তবে যৌথভাবে। এর আগেও একবার ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা। জবাবে পাঁচ ওভার বাকী রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুতেই অফ-স্পিনার মাহেদি হাসানের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ইনিংসের তৃতীয় বলেই দলকে উইকেট শিকারের আনন্দে নাচিয়ে তোলেন মাহেদি। অভিষেক ম্যাচ খেলতে নামা রাচিন রবীন্দ্রকে খালি হাতে বিদায় দেন তিনি।

দ্বিতীয় ওভারেও আক্রমণে আরেক স্পিনার নাসুম আহমেদকে আনেন মাহমুদুল্লাহ। নাসুম কোন সাফল্য না পেলেও পরের ওভারে সাকিব আল হাসান সফল হন। দুর্দান্ত ডেলিভারিতে উইং ইয়ংকে বোল্ড করেন সাকিব। ১টি চারে ৫ রান করেন তিন নম্বরে নামা ইয়ং।

নিজের প্রথম ওভারে উইকেট নিতে না পারলেও দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন নাসুম। কলিন ডি গ্র্যান্ডহোমকে ১ ও টম ব্লান্ডেলকে ২ রানে থামান নাসুম। এতে ৪ ওভার শেষে ৯ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে নিউজিল্যান্ড।

এ অবস্থায় দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন অধিনায়ক লাথাম ও হেনরি নিকোলস। সর্তকতার সাথে খেলে স্ট্রাইক বদলেই মনোযোগ ছিল তাদের। উইকেটে টিকে থাকতে গিয়ে ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান উঠে মাত্র ৪০ রান। এসময় প্রথম তিন স্পিনারসহ, মাহমুদুল্লাহ, মুস্তাফিজও লাথাম-নিকোলস জুটি ভাঙ্গতে পারেননি।

১১তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ২৫ বলে ১টি চারে ১৮ রান করা লাথাম শিকার হন সাইফুদ্দিনের। একই ওভারে নিকোলসের বিদায়ও নিশ্চিত করেন সাইফুদ্দিন। ২৪ বলে ১টি চারে ১৭ রান করেন নিকোলস।

মাঝে ১২তম ওভারে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা কোল ম্যাককঞ্চিকে খালি হাতে বিদায় দেন সাকিব। এতে ৪৯ রান তুলতেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। এক পর্যায়ে সংক্ষিপ্ত ভার্সনে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে কিউইরা। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যিই হয়।

১১ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৬ দশমিক ৫ ওভারে ৬০ রানে থামে কিউই ইনিংস। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সর্বনিম্ন স্কোর নিউজিল্যান্ডের। তবে এর আগেও একবার এই ৬০ রানেই অলআউট হয়েছিল কিউইরা। ২০১৪ সালে চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে অলআউট হয়েছিল তারা।

নিউজিল্যান্ডের শেষ তিন উইকেট উইকেটই পকেটে ভরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ১৩ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া নাসুম-সাকিব-সাইফুদ্দিন ২টি করে উইকেট নেন। মাহেদি নেন ১ উইকেট। নিউজিল্যান্ড ইনিংসে লাথাম-নিকোলস ছাড়া অন্যান্য কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেনি।

জয়ের জন্য ৬১ রানের সহজ টার্গেটে শুরুটা ভাল হয়নি বাংলাদেশেরও। ৭ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস। দু’জনই ১ রান করে করেন। এরপর শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন সাকিব ও মুশফিকুর রহিম। ঝুঁকি না নিয়ে ধীরলয়ে এগোতে থাকেন তারা। মুশফিক শান্ত থাকলেও স্ট্রাইক পরিবর্তন করেছেন সাকিব।

ষষ্ঠ ওভারের পর দশম ওভারে দ্বিতীয়বারের মত চার হাকান সাকিব। আর দশম ওভারেই থামতে হয় তাকে। রবীন্দ্রর শিকার হওয়ার আগে ৩৩ বলে ২টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব। তৃতীয় উইকেটে মুশফিকের সাথে ৪১ বলে ৩৪ রান যোগ করেন তিনি।

দলীয় ৩৭ রানে সাকিবের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মাহমুদুল্লাহ। মুশফিককে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক। ২টি চারে ২২ বলে অপরাজিত ১৪ রান করেন মাহমুদুল্লাহ। ১টি চারে ২৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মুশফিক।

আগামী ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ইনিংস :
টম ব্লান্ডেল বোল্ড ব নাসুম ২
রাচিন রবীন্দ্র ক এন্ড ব মাহেদি ০
উইল ইয়ং বোল্ড ব সাকিব ৫
কলিন ডি গ্রান্ডহোম ক নাইম ব নাসুম ১
টম লাথাম ক নাসুম ব সাইফুদ্দিন ১৮
হেনরি নিকোলস ক মুশফিকুর ব সাইফুদ্দিন ১৭
কোল ম্যাককঞ্চি ক মুশফিকুর ব সাকিব ০
ডগ ব্রেসওয়েল ক মাহেদি ব মুস্তাফিজ ৫
আজাজ প্যাটেল বোল্ড ব মুস্তাফিজ ৩
ব্লেয়ার টিকনার অপরাজিত ৩
জ্যাকব ডাফি ক সাইফুদ্দিন ব মুস্তাফিজ ৩
অতিরিক্ত (বা-২) ২
মোট (১৬.৫ ওভার, অলআউট) ৬০
উইকেট পতন : ১/১ (রবীন্দ্র), ২/৭ (ইয়ং), ৩/৮ (গ্র্যান্ডহোম), ৪/৯ (ব্লান্ডেল), ৫/৪৩ (লাথাম), ৬/৪৫ (ম্যাককঞ্চি), ৭/৪৯ (নিকোলস), ৮/৫২ (প্যাটেল), ৯/৫৫ (ব্রেসওয়েল), ১০/৬০ (ডাফি)।
বাংলাদেশ বোলিং :
মাহেদি : ৪-০-১৫-১,
নাসুম : ২-০-৫-২,
সাকিব : ৪-০-১০-২,
মুস্তাফিজ : ২.৫-০-১৩-৩,
মাহমুদুল্লাহ : ২-০-৮-০,
সাইফুদ্দিন : ২-০-৭-২।

বাংলাদেশ ইনিংস :
মোহাম্মদ নাইম ক নিকোলস ব ম্যাককঞ্চি ১
লিটন দাস স্টাম্প ব লাথাম ব প্যাটেল ১
সাকিব আল হাসান ক লাথাম ব রবীন্দ্র ২৫
মুশফিকুর রহিম অপরাজিত ১৬
মাহমুদুল্লাহ অপরাজিত ১৪
অতিরিক্ত (ও-৫) ৫
মোট (১৫ ওভার, ৩ উইকেট) ৬২
উইকেট পতন : ১/১ (নাইম), ২/৭ (লিটন), ৩/৩৭ (সাকিব)।
নিউজিল্যান্ড বোলিং :
আজাজ প্যাটেল : ৪-০-৭-১,
ম্যাককঞ্চি : ৪-০-১৯-১,
রবীন্দ্র : ৪-০-২১-১,
ডাফি : ১-০-৩-০,
ব্রেসওয়েল : ১-০-৩-০,
টিকনার : ১-০-৯-০।
ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান(বাংলাদেশ)।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add