for Add

আত্মতুষ্টিতে না ভুগতে দলকে সতর্ক করলেন মাহমুদুল্লাহ

হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পর স্পষ্টভাবেই ফেভারিট বাংলাদেশ। মাহমুদুল্লাহ জানান, তার দল জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়, যাতে আবারও প্রমাণ করা যায়, ঘরের মাঠে অদম্য টাইগাররা।

সাম্প্রতিক পারফরম্যান্স, হোম কন্ডিশন এবং সফরকারী দলে প্রথম সারির খেলোয়াড়রা না থাকায় সিরিজে অবশ্যই বাংলাদেশ ফেভারিট।
দলকে সবকিছু সহজভাবে না নিতে এবং তাদের স্বাভাবিক পারফরম্যান্সের প্রতি আহ্বান জানান অধিনায়ক।

একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, নিউজিল্যান্ড এমন একটি দল, যারা তাদের তারকা খেলোয়াড়দের ছাড়াও সুসংগঠিত দল। তিনি বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড খুব ভাল দল। তারা এমন একটি দল, যারা নিখুঁতভাবে হোমওয়ার্ক করে এবং তারা অত্যন্ত শৃঙ্খল দল। সর্বদা নিজেদের পরিকল্পনায় থাকার চেষ্টা করে এবং পরিকল্পনা ভালভাবে বাস্তবায়নের জন্য সাহসী হবার চেষ্টা করে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের খুব সু-শৃঙ্খল হতে হবে।’

একই সাথে নিজেদের ফেভারিট না ভেবে ভাল ক্রিকেট খেলার উপর জোড় দিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমি সব সময় বলি,
টি-টোয়েন্টি এমন ফরম্যাট, আপনি নিজেকে ফেভারিট মনে করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া আপনার জন্য আবার নেতিবাচকও হতে পারে। আমাদের ভালভাবে অবস্থার মূল্যায়ন করতে হবে এবং আমাদের স্বাভাবিক খেলাটি উপস্থাপন করতে হবে। যদি আমরা সেগুলো নিশ্চিত করতে পারি, যদি আমরা ইতিবাচক চিন্তা করতে পারি, তাহলে আমাদের একটি ভাল সুযোগ থাকবে।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজে ভাল খেলেছি, অস্ট্রেলিয়া সিরিজে ভাল খেলেছি। আমাদের জয়ের ধারা অব্যাহত রাখা উচিত এবং আমাদের সেভাবেই চিন্তা করা উচিত। এটি আমাদের ইতিবাচক ফলাফল আনতে সাহায্য করবে।’

প্রত্যাশা অনুযায়ী, ম্যাচের প্রথম বল থেকেই ভাল খেলার প্রতি নজর দিতে চায় বাংলাদেশ। ম্যাচের সুযোগগুলো কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন অধিনায়ক। তিনি বলেন, ‘প্রথম বল থেকে আমাদের ভাল ক্রিকেট খেলার মানসিকতা দেখাতে হবে, যা অস্ট্রলিয়া সিরিজে ছিল।

উল্লেখ্য এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে নিউজিল্যান্ডকে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। এবার হারের বন্ধ্যাত্ব ঘোচানোর ব্যাপারে আত্মবিশ্বাস বাংলাদেশ।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add