for Add

নিউজিল্যান্ড সিরিজে মুশফিক-সোহান দু’জনই কিপিং করবেন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে মুশফিকুর রহিম এবং নুরুল হাসান সোহান উভয়েই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।

সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম দলে আসার পরও সোহানকে দলে রাখা হবে বলে নিশ্চিত করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ দু’টি টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন মুশফিক।

মুশফিকের জায়গায় উইকেটরক্ষক হিসেবে অটোমেটিক চয়েস সোহান। উইকেটের পেছনে ও ব্যাটসম্যান হিসেবে দক্ষতা দেখিয়ে টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছেন তিনি।

ডোমিঙ্গো জানান, সোহান এবং মুশফিক দু’জনেই উইকেটকিপারের দায়িত্ব পালন করবে। সোহান প্রথম দুই ম্যাচে এবং পরের দুই ম্যাচে মুশফিক এবং পরবর্তীতে উইকেটের পেছনের পারফরম্যান্সের ভিত্তিতে শেষ ম্যাচে দু’জনের মধ্যে একজন উইকেটরক্ষক হিসেবে সুযোগ পাবেন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। আমরা পরিকল্পনা করেছি এই সিরিজে উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করবো। সোহান ও মুশফিক দু’টি করে ম্যাচে দায়িত্ব পালন করবে। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নিব, শেষ ম্যাচে কে করবে।’

ডোমিঙ্গোর মতে, মুশফিকের প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনকে শক্তিশালী করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পিচে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘আমি মুশফিককে ব্যাটিং অর্ডারে চার নম্বরে বিবেচনা করছি। সে সেখানে সফল। একই সাথে সে ইনিংস ধরে রাখতে পারে। মাঝের ওভারেও তিনি স্ট্রাইক ঘুরাতে পারে। দলের হয়ে ফিনিশিংটাও ভাল করতে পারে। তার দলে ফেরাটা আমাদের জন্য খুবই ভাল হয়েছে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add