for Add

রোনালদোর বিকল্প হিসেবে যে দুই ফুটবলারকে নিয়ে ভাবছে জুভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনালদো দল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার ঘটনায় নি:সন্দেহে জুভেন্টাসের শক্তি অনেকটাই খর্ব হয়ে গেছে। তবে রোনালদোর বদলী হিসেবে মোয়েস কিন কিংবা মাওরো ইকার্দিকে দলে ভেড়াতে চায় জুভেন্টাস। নি:সন্দেহে দুজনের কারো সাথেই রোনালদোর তুলনায় হয়না।

কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিতো বলেই দিয়েছেন ‘জীবন চলবে।’। শুক্রবার দিনের শুরুতেই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে দিয়েছিলেন আলেগ্রি। তবে সিটিতে নয় শেষ পর্যন্ত পুরোরো ডেরায় ফিরে গেছেন সিআর সেভেন।

২০১৮ সালে ইতালিয়ান ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো। যদিও ঘরোয়া ও ইউরোপীয়ান আসরে বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের কাছ থেকে ক্লাব খুব একটা লাভবান হয়নি।

ইতালির অন্যতম সমর্থিত ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত জুভেন্টাস গত বছর ইন্টার মিলানের কাছে নয় বছরের সিরি-এ শিরোপা হারিয়েছে। ১৯৯৬ সালের সর্বশেষ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন হওয়া দলটি ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবশেষ খেলেছে ২০১৫ ও ২০১৭ সালে।

রোনালদোকে দলে ভেড়ানোর তাদের একটাই উদ্দেশ্য ছিল, ২৫ বছরের ইউরোপীয়ান শিরোপা খরা কাটিয়ে ওঠা। কিন্তু রোনালদো আসার পর থেকে তিন মৌসুমে কোয়ার্টার ফাইনালের পরে আর খেলতে পারেনি জুভেন্টাস। গত দুই মৌসুমে লিঁও ও পোর্তোর কাছে শেষ ১৬’ থেকেই বিদায় নিয়েছে।

আর গত মৌসুমে ইন্টার মিলানের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে ঘরোয়া লিগেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। যে কারণে কোচ আন্দ্রে পিরলোর বিদায় ঘন্টাও বেজে গিয়েছিল। লিগের শেষ দিনে ঘরের মাঠে ভেরোনার সাথে নাপোলি জিততে না পারায় কোনমতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গাটি ধরে রাখে পিরলো বাহিনী।

জুভেন্টাসের যোগ দেবার পর দুটি সিরি-এ শিরোপা ও একটি ইতালিয়ান কাপ জয় করেছিলেন রোনালদো। ক্লাব ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোল করে রেকর্ড সৃষ্টি করেছেন। গত মৌসুমেও সর্বোচ্চ ২৯ গোল করেছিলেন।

কিন্তু ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে যে রোনালদোকে দেখা গেছে তার অনেকটাই অনুপস্থিত ছিলেন জুভেন্টাসের মেয়াদে। গত দুই মৌসুম ধরে সিরি-এ লিগে রোনালদোকে ছাপিয়ে সমর্থকদের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিলেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। শুধুমাত্র মাঠের পারফরমেন্সে নয়, যেভাবে দ্রুত তিনি ইতালিয়ান জীবন যাত্রার সাথে মানিয়ে নিয়েছিলেন, ভাষা শিখেছিলেন তা সবই মুগ্ধ করেছে মিলান সমর্থকদের। কিন্তু বিপরীতে রোনালদো কখনই জুভ সমর্থকদের সাথে সেভাবে সত্যিকার অর্থে যোগযোগ স্থাপন করতে পারেননি। গনমাধ্যমের সাথে খুব কম কথা বলেছেন।

ফেব্রুয়ারিতে জুভেন্টাস ঘোষণা দিয়েছিল ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত তাদের আর্থিক ক্ষতির পরিমান প্রায় ১১৩.৭ মিলিয়ন ইউরো, গত বছরের এই একই সময়ের তুলনায় যা দ্বিগুণ। এই সময়ে রাজস্ব আয় প্রায় ২০ শতাংশ কমে এসেছিল। রোনালদোকে ছেড়ে দেবার পিছনে আর্থিক বিষয়টিও একটি বড় কারণ হিসেবে তারা উল্লেখ করেছে। রোনালদোর বদলী হিসেবে মোয়েস কিন কিংবা মাওরো ইকার্দিকে দলে ভেড়াতে চায় জুভেন্টাস। নি:সন্দেহে দুজনের কারো সাথেই রোনালদোর তুলনায় হয়না। কিন্তু এই মুহূর্তে ইতালিয়ান অভিজ্ঞতা সম্পন্ন কোন ফরোয়ার্ডকেই দলে ভেড়াতে চায় জুভ। ২০১৯ সালে ইন্টার মিলান ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ইকার্দি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add