for Add

মোস্তাফিজদের হারিয়ে জয়ে ফিরল মুম্বাই

টপ অর্ডারের ঝড়ো ব্যাটিংয়ের পরও প্রত্যাশিত রান স্কোরবোর্ডে জমা করতে ব্যর্থ হলো রাজস্থান রয়্যালস। বোলিংয়েও তাদের মোস্তাফিজুর রহমান-জয়দেব উনাদকাটরা তেমন সুবিধা করতে পারলেন না। কুইন্টন ডি ককের অপরাজিত হাফসেঞ্চুরিতে জয়ে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স।

দিল্লিতে বৃহস্পতিবার ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে মুম্বাই। রাজস্থানের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৯ বল হাতে রেখে। ডি কক ৫০ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা।

রাজস্থানের বাংলাদেশি পেসার মোস্তাফিজ ছিলেন ছন্দহীন। আগের ম্যাচে দারুণ বোলিং করলেও এদিন প্রচুর রান দেন তিনি। ক্রুনাল পান্ডিয়াকে অবশ্য বোল্ড করে বিদায় করতে সক্ষম হন। এই বাঁহাতি পেসারের বোলিং ফিগার ৩.৩-০-৩৭-১।

জবাব দিতে নেমে দলীয় ৪৯ রানে অধ্নায়ক রোহিত শর্মাকে হারায় মুম্বাই। তার মতো থিতু হয়ে আউট হন সুরিয়াকুমার যাদবও। দুজনকেই নিজের ঝুলিতে ঢোকান ক্রিস মরিস।

এক প্রান্ত আগলে থাকা ডি কক তৃতীয় উইকেটে সঙ্গী হিসেবে পান ক্রুনালকে। তারা গড়েন ৪৬ বলে ৬৩ রানের জুটি। এই জুটিই মুম্বাইয়ের জয়ের পথ গড়ে দেয়। ক্রুনালের বিদায়ের পর কাইরন পোলার্ডকে নিয়ে বাকিটা সারেন ডি কক।

ক্রুনাল ২৬ বলে ৩৯ রান করেন ২ চার ও ২ ছক্কায়। পোলার্ড অপরাজিত থাকেন ৮ বলে ১৬ রানে। তার ক্যামিও ইনিংসে ছিল ২ চার ও ১ ছয়। মরিস ২ উইকেট পান ৩৩ রান দিয়ে।

এর আগে ৬৬ রানের উদ্বোধনী জুটিতে রাজস্থানের শুরুটা হয় দারুণ। দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জাইসওয়াল ছিলেন মারমুখী ভূমিকায়। দুজনকেই সাজঘরে পাঠান মুম্বাইয়ের লেগ স্পিনার রাহুল চাহার।

তৃতীয় উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি এলেও রানের গতি কমে যায়। অধিনায়ক সাঞ্জু স্যামসন তেড়েফুঁড়ে খেললেও শিভাম দুবে করেন হতাশ। তাই ইনিংসের মাঝপথে দুইশ ছোঁয়ার আভাস দিলেও অনেক দূরে থামে রাজস্থান।

বাটলার ৩২ বলে ৪১ রান করেন সমান ৩টি করে চার-ছক্কায়। জাইসওয়াল ২টি করে চার ও ছয়ে ৩২ করেন ২০ বলে। স্যামসনের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪২ রান। তার ইনিংসে চার ছিল ৫টি। দুবে ৩৫ রান করতে খেলেন ৩১ বল।

চাহার ৩৩ রানে ২ উইকেট নিয়ে এদিন মুম্বাইয়ের সবচেয়ে সফল বোলার। আলাদা করে নজর কাড়েন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। তার বোলিং ফিগার ছিল ৪-০-১৫-১। ট্রেন্ট বোল্টও পান উইকেটের দেখা।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৭১/৪ (বাটলার ৪১, জাইসওয়াল ৩২, স্যামসন ৪২, দুবে ৩৫, মিলার ৭, পরাগ ৮; বোল্ট ১/৩৭, বুমরাহ ১/১৫, জয়ন্ত ০/৩৭, কোল্টার-নাইল ০/৩৫, চাহার ২/৩৩, ক্রুনাল ০/১২)

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.৩ ওভারে ১৭২/৩ (রোহিত ১৪, ডি কক ৭০, সুরিয়াকুমার ১৬, ক্রুনাল ৩৯, পোলার্ড ১৬; সাকারিয়া ০/১৮, উনাদকাট ০/৩৩, মোস্তাফিজ ১/৩৭, মরিস ২/৩৩, তেওয়াতিয়া ০/৩০, দুবে ০/৬)

ফল: মুম্বাই ৭ উইকেটে জয়ী।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add