for Add

শিরোপা জয়ের স্বপ্নে পিছিয়ে পড়লো অ্যাথলেটিকো

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলের হতাশাজনক পরাজয়ে লা লিগার শিরোপা জয়ের স্বপ্নে বাঁধা পড়েছে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের। এ পরাজয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছে নিজেদের আরো এগিয়ে নেবার।

এর আগে শনিবার রিয়াল বেটিসের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর সে কারণেই অ্যাথলেটিকোর সামসে সুযোগ এসেছিল পয়েন্টের ব্যবধান আরো বাড়িয়ে নেবার। কিন্তু সান মেমেসে পরাজিত হয়ে পয়েন্টে পার্থক্য বাড়াতে ব্যর্থ হয়েছে দিয়েগো সিমিওনের দল। এর ফলে ইউরোপের সবচেয়ে অনিশ্চিত ঘরোয়া লিগটি মৌসুমের শেষ ভাগে এসে আবারো জমে উঠেছে।

এর আগে দিনের শুরুতে একই ব্যবধানে ভিয়ারিয়ালকে পরাজিত করেছে বার্সেলেনো। ফরাসী তারকা আঁতোয়ান গ্রীজম্যানের জোড়া গোলে বার্সেলোনার গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত হয়।

স্পেনে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে সেভিয়া উপেক্ষিত হয়ে আসলেও রোববার গ্রানাডাকে ২-১ গোলে পরাজিত করে শীর্ষ তিনের সাথে ভালই লড়াই জমিয়ে তুলেছে। এ জয়ে অ্যাথলেটিকোর মাদ্রিদের থেকে তিন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সেভিয়া।

ম্যাচ শেষে অ্যাথলেটিকো বস সিমিওনে বলেন, ‘এই চারটি দলই শিরোপা দৌঁড়ে টিকে রয়েছে। এ মুহূর্তে যে দল মানসিক ভাবে দৃঢ় থাকতে পারবে তারাই শিরোপার দিকে এগিয়ে যাবে। আমাদের নিজেদের ওপর ভরসা আছে।’

ম্যাচের ৮ মিনিটে অ্যান্ডার কাপার ক্রস থেকে অ্যালেক্স বেরেনগিয়ারের গোলে এগিয়ে যায় বিলবাও। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু ওইহান সানচেটের শট পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। লুইস সুয়ারেজ, হুয়াও ফেলিক্স ও থমাস লেমার বদলী বেঞ্চ থেকে একসাথে উঠে এসেও সাফল্য উপহার দিতে পারেননি। ম্যাচ শেষের ১৩ মিনিট আগে স্টিফান সাভিচের গোলে শেষ পর্যন্ত সমতায় ফিরে সফরকারীরা। এ গোলে উজ্জীবিত হয়ে ডাগ আউট থেকে সিমিওনে তার খেলোয়াড়দের জয়ের জন্য আক্রমণাত্মক হয়ে উঠতে নির্দেশ দিতে থাকে। কিন্তু ম্যাচ শেষের চার মিনিট আগে শক্তিশালী এক হেডে ইনিগো মার্টিনেজ এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করলে বিলবাওয়ের জয় নিশ্চিত হয়।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add