for Add

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ জয় তুলে সিরিজ জমিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও লড়াইটা ভালোই করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি দলটি। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে আরও একটি জয় পেল পাকিস্তান। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী দলটি।

হারাতে জিম্বাবুয়েকে ২৪ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে দলটি। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রিজওয়ানই ছিলেন পাকিস্তানের জয়ের মূল নায়ক। এদিনই তার ব্যাটেই লড়াকু মিলে পাকিস্তানের। তবে পরে বল হাতে আগুন ঝরিয়েছেন হাসান আলী। তাতে জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

লক্ষ্য তাড়ায় অবশ্য স্বাগতিকদের সূচনাটা ভালোই ছিল। এক পর্যায়ের তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০২ রান। মূলত দ্বিতীয় উইকেটে ওপেনার ওয়েস্লি মাধেভেরে ও টাডিওয়ানাসে মারুমানির ব্যাটে স্বপ্ন দেখছিল দলটি। স্কোরবোর্ডে ৭৫ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। কিন্তু এরপর হুট করেই পাল্টে যায় সবকিছু।

এ জুটি ভাঙেন মোহাম্মদ হাসনাইন। রানের গতিতেও লাগাম টানে পাকিস্তানী বোলাররা। রানের গতি বাড়াতে গিয়ে উল্টো ৮ রানের ব্যবধানে সেট ব্যাটসম্যান মাধেভেরেসহ ৩টি উইকেট হারায় তারা। মূলত হাসান আলীর বোলিং তোপে পড়ে আর আগাতে পারেনি জিম্বাবুয়ে। যদিও শেষ দিকে কিছুটা চেষ্টা করেছিলেন ব্রান্ডন টেইলর। কিন্তু তার চেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন মাধেভেরে। ৪৭ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন এ ওপেনার। ২৬ বলে ৪টি চারের সাহায্যে ৩৫ রান করেন মারুমানি। শেষ দিকে টেইলরের ব্যাট থেকে আসে২০ রান।

পাকিস্তানের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন হাসান। ২টি উইকেট পেয়েছেন হারিস রৌফ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। শারজিল খানের সঙ্গে রিজওয়ানের ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সঙ্গে দারুণ এক জুটি গড়েন রিজওয়ান। স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় দলটি।

তবে রিজওয়ান ছাড়া কেউই টি-টোয়েন্টির মেজাজ ধরে ব্যাট করতে পারেননি। ৬০ বলে ৯১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। নিজের ইনিংসটি সাজাতে ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন এ ওপেনার। ৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রান করেন অধিনায়ক বাবর। এ রান করার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ড গড়েন অধিনায়ক।

জিম্বাবুয়ের পক্ষে ৩৭ রানের খরচায় একাই ৩ উইকেট নিয়েছেন লুক জংবি।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add