for Add

নিষ্প্রাণ ড্র, টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

পঞ্চম দিনের চা-বিরতির পরই আকাশ ঘন কালো হয়ে নামল বৃষ্টি। সেই বৃষ্টিতে আর খেলাই হলো না। খেলা হলেও অবশ্য ফল হওয়ার বাস্তব কোন পরিস্থিতি ছিল না। পাল্লেকেলের রানে ভরা উইকেটে ড্র হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট।

খেলা আর মাঠে নামানোর অবস্থা না থাকায় স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আম্পায়াররা ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন। এই ড্রতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতন পয়েন্ট পেল বাংলাদেশ। এই টেস্ট থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদল পাচ্ছে ৩০ পয়েন্ট করে। আট নম্বরে থাকা লঙ্কানদের পয়েন্ট দাঁড়াল ১৫০। বাংলাদেশ ৩০। এই আসরে অবশ্য ফাইনালের হিসাব নিকেশ আগেই ঠিক হয়ে গেছে। ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

পাল্লেকেলেতে টস জিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে শেষ দিনের লাঞ্চ বিরতিতে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা। ১০৭ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে তুলল ১০০ রান। এরপর আর খেলা হয়নি।

নিষ্ফলা পরিস্থিতির মাঝে শেষ দিনে দর্শকদের আনন্দ দিয়েছেন তামিম ইকবাল। ৯৮ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টিতে আর খেলা না হওয়ায় তার সেঞ্চুরিটাই হাতছাড়া হয়েছে। প্রথম ইনিংসেও সেঞ্চুরির সুযোগ ছিল তামিমের। সেবার বাজে শটে ৯০ রানে গিয়ে দেন আত্মাহুতি।

ব্যাটিংয়ের দিক থেকে এই টেস্টে বাংলাদেশের অর্জন কম নয়। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। চোয়ালবদ্ধ দৃঢ়তায় খেলেন ১৬৩ রানের ইনিংস। দেশের বাইরে প্রথম ও টেস্টে একাদশতম সেঞ্চুরি তুলেন অধিনায়ক মুমিনুল হক।

তবে বল করতে নেমে হতাশায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। লঙ্কানদের হয়ে দাপট দেখিয়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে করে ফেলেন ২৪৪ রান, ১৬৬ রান আসে ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে।

বোলারদের জন্য কোন সহায়তা না থাকা উইকেটে দারুণ বল করেছেন তাসকিন আহমেদ। অনেকদিন পর টেস্টে ফেরা এই পেসারকে শুরু থেকেই দেখা গেছে লাইন-লেন্থ ঠিক রেখে জায়গায় বল করতে। লম্বা স্পেলে বল করেছেন তিনি। কঠোর পরিশ্রমের ফলও পেয়েছেন। ৩০ ওভার বল করে ১১২ রান দিয়ে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ইনিংস ঘোষণা) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬; লাকমল ১/৮১, বিশ্ব ৪/৯৬, কুমারা ১/৮৮, ম্যাথিউস ০/১৪, ধনঞ্জয়া ১/১৩০, হাসারাঙ্গা ০/১১১, করুনারত্নে ০/৬)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৯/৮ (ইনিংস ঘোষণা) (করুনারত্নে ২৪৪, থিরিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ১৬৬, নিশানকা ১২, ডিকভেলা ৩১ , হাসারাঙ্গা ৪৩, লাকমাল ২৩, বিশ্ব ০ ; আবু জায়েদ ০/৭৬, তাসকিন ৩/১১২, ইবাদত ১/৯১, মিরাজ ১/১৬০, তাইজুল ২/১৬৪, মুমিনুল ০/১৮, সাইফ ০/৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩ ওভারে ১০০/২ ( তামিম ব্যাটিং ৭৪, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ব্যাটিং ২৩ ; লাকমাল ২/১৪ , বিশ্ব ০/১৮, ধনঞ্জয়া ০/৪৫, হাসারাঙ্গা ০/১১)

ফল: ড্র ।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add