for Add

মুম্বাইকে হারিয়ে জয়ে ফিরল পাঞ্জাব

অবশেষে জয়ে ফিরল পাঞ্জাব কিংস। হারের হ্যাটট্রিকের পর শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হেলায় হারাল পাঞ্জাব কিংস। আগেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ উইকেটে হেরেছিল রাহুল অ্যান্ড কোং। শুক্রবার মুম্বইকে ৯ উইকেট হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা পাঞ্জাব ক্যাপ্টেন লোকেশ রাহুল।

অবশেষে ছন্দে ফিরল পাঞ্জাব কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে শুক্রবার রাতে ব্যাট এবং বল- সব বিভাগেই টেক্কা দিল প্রীতির পাঞ্জাব। প্রথমে দুর্দান্ত বোলিং তারপর দুরন্ত ব্যাটিং। চিপকের স্লো-পিচে ১৩১ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাঞ্জাব। লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগওয়াল ওপেনিং জুটিতে ৫৩ রান যোগ করে পাঞ্জাবকে জয়ের পথে এগিয়ে দিয়েছিল।

অষ্টম ওভারে রাহুল চাহারের বলে ব্যক্তিগত ২৫ রানে আউট হন মায়াঙ্ক। ২০ বলে একটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন তিনি। এরপর রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে বৈতরণী পার করান ক্রিস গেইল। ৬৫ বলে ৭৯ রানের অপরাজিত পার্টনারশিপে ১৪ বল বাকি থাকতেই দলকে জেতান রাহুল-গেইল। দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন পাঞ্জাব ক্যাপ্টেন। ৫২ বলে তিনটি ছয় ও তিনটি চার মেরে ৬৩ রানে অপরাজিত থাকেন রাহুল। বেশি আক্রমণাত্মক ছিলেন গেইল। ৩৫ বলে পাঁচটি বাউন্ডারি ও দু’টি ছক্কা-সহ ৪৩ রানে অপরাজিত থাকেন।

চিপকের বাইশ গজে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব বোলারদের বিরুদ্ধে মাত্র ১৩১ রান তোলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্যাপ্টেনের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করলেন পাঞ্জাব বোলাররা। দুর্দান্ত পারফরম্যান্স মহম্মদ শামি ও রবি বিষ্ণুই। চলতি আইপিএলে প্রথম ম্যাচেই বল হাতে কামাল দেখালেন বিষ্ণুই। চিপকে চার ওভারে মাত্র ২১ রান দিয়ে দু’ উইকেট নেন তরুণ এই লেগ-স্পিনার।

গত আইপিএলে অভিষেকেই দারুণ বোলিং করেছিলেন তিনি। ১৪ ম্যাচে ১২টি উইকেট নিয়েছিলেন। তবুও চলতি আইপিএলে প্রথম চারটি ম্যাচে সুযোগ হয়নি। কিন্তু শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরুগান অশ্বিনের পরিবর্তে বিষ্ণুইকে দলে নেয় পাঞ্জাব।

এদিনও ব্যর্থ রোহিতের ওপেনিং পার্টনার কুইন্টন ডি’কক। বাঁ-হাতি প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ৩ রান করে ডাগ-আউটে ফিরে যান। এরপর রোহিত দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ফের ব্যর্থ ইশান কিশান। মাত্র ৬ রান করে বিষ্ণুর শিকার হন তিনি।

এরপর তৃতীয় রোহিত ও সূর্যকুমার যাদব ৭৯ রান যোগ করে দলের হাল ফেরান। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে সূর্যকুমারকে বিষ্ণু তুলে নেওয়ার পর কোনও বড় পার্টনারশিপ হয়নি। এই জয়ের ফলে পাঁচ নম্বরে উঠে এল পাঞ্জাব কিংস।

Tags: , , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add