for Add

পাকিস্তানকে রীতিমত বিধ্বস্ত করে ছাড়লো জিম্বাবুয়ে

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া লক্ষ্যটা ছিল হাতের নাগালে। কিন্তু সে লক্ষ্য তাড়া করতে নেমে কঠিন সংগ্রাম করতে হয় পাকিস্তানকে। এক অধিনায়ক বাবর আজমই যা লড়াই করলেন। এরপর আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিতে ব্যর্থ হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। সিরিজে সমতায় ফেরায় স্বাগতিকরা।

হারারেতে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান করে তারা। জবাবে এক বল বাকী থাকতে ৯৯ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে এক প্রান্ত ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক বাবর। তবে রানের গতি সে অর্থে বাড়াতে পারেননি। পরে বাড়াতে গিয়ে ডিপ কভার পয়েন্টে মাধেভেরের হাতে ক্যাচ তুলে সাজঘর মুখী হন অধিনায়ক। ১৪ রানের ব্যবধানেই ৪টি উইকেট হারায় তারা। তাতেই স্বাগতিকদের দিকে হেলে পড়ে ম্যাচ।

শেষ ওভার প্রয়োজন ছিল ২০ রানের। কিন্তু এক রানও তুলতে পারেনি পাকিস্তান। উল্টো শেষ ৩টি উইকেট হারায় তারা। ফলে জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন বাবর। ৪৫ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া দানিসের ব্যাট থেকে আসে ২২ রান। জিম্বাবুয়ের পক্ষে ১৮ রানের খরচায় ৩ পাকিস্তানী ব্যাটসম্যানকে তুলে দিনের সেরা বোলার লুক জংবি। এছাড়া ২১ রানের বিনিময়ে মূল্যবান ২টি উইকেট পান রায়ান বার্ল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ইনিংসে সর্বোচ্চ জুটিটি ২৮ রানের। দ্বিতীয় উইকেটে করেন টাডিওয়ানাশে মারুমানি ও টিনাশে কামুনহুকাম্বে। ফলে রানের গতিও ছিল মন্থর। পাওয়ার প্লেতে আসে মাত্র ২৫ রান। দলীয় পঞ্চাশ ছুঁতে লাগে ১০.৫ ওভার।

এছাড়া এককভাবেও কেউ দায়িত্ব নিতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ওপেনার কামুনহুকাম্বে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন রেগিস চাকাভা। পাকিস্তানের পক্ষে ৪ ওভার বল করে ১৯ রানের খরচায় ২টি উইকেট পান মোহাম্মদ হাসনাইন। ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন দানিস আজিজও।

আগামী রোববার শেষ টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add