for Add

বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

ইউরোপীয় সুপার লিগ ভেস্তে যাবার পথে থাকলেও বুধবার রাতে লা লিগায় ঠিকই জয় তুলে নিয়েছে তথাকথিত ওই সুপার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ক্লাব রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে কাডিজকে ৩-০ গোলে পরাজিত করেছে ‘লা গ্যালাক্টিকোসরা’। এ জয়ে শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদকে চাপের মধ্যে ফেলে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রথমার্ধের শেষভাগে মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল আদায়ের মাধ্যমে ম্যাচটিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করে রিয়াল মাদ্রিদ। এ জয়ে হেড টু হেডে অ্যাটলেটিকোকে টপকে তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল। পরের ম্যাচে হুয়েস্কার মোকাবেলা করবে দিয়াগো সিমিওনের শিষ্যরা।

র‌্যামন ডি কারাঞ্জা স্টেডিয়ামে ম্যাচে করিম বেনজেমা নিজে দুই গোল করার পাশাপাশি অপর গোলটি করতেও সহায়তা করেছেন সতীর্থ আলভারো ওদ্রিওজোলাকে।

ট্রফি ছাড়াও মাদ্রিদ এখন টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে। রোববার গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করলেও বুধবার তারা ফের জয়ের ধারায় ফিরে আসে। নিষিদ্ধ থাকার কারণে ওই ম্যাচে অবশ্য কাসেমিরো এবং নাচোকে পাননি জিদান। ইনজুরি সংকটে থাকা রিয়াল গতকাল অবশ্য তাদেরকে দলে ফিরিয়ে আনে। এমনকি মাদ্রিদের মধ্যভাগে খেলানো হয়েছে ২০ বছর বয়সী এন্টনিও ব্লাঙ্কোকে।

শুরুতে ছন্নছাড়া থাকলেও ক্রমেই সংঘবদ্ধ হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। যদিও গোলের দেখা পেতে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি-বক্সে ভিনিসিয়াস জুনিয়র পেছন থেকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তিন মিনিট পর। বেনজেমার ক্রস থেকে বল পেয়ে দর্শনীয় জালে জড়িয়ে দেন ওদ্রিওজোলা। সাত মিনিট পর কাসেমিরোর ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে দ্বিতীয় গোল করেন বেনজেমা। এতেই ৩-০ গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add