for Add

শান্ত-মমিনুলের জোড়া শতকে রানের পাহাড়ে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর পর শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে দ্বিতীয় সেশনেই আউট হন শান্ত-মমিনুল। শান্ত ১৬৩ ও মোমিনুল ১২৭ রান করেন। শান্ত-মমিনুলের এমন ইনিংসের সুবাদে দ্বিতীয় দিন শেষে রানের পাহাড়ে চড়েছে বাংলাদেশ। আলো স্বল্পতার কারণে দিনের খেলা ২৫ ওভার আগেই শেষ হয়। এসময় বাংলাদেশের স্কোর ছিল ১৫৫ ওভারে ৪ উইকেটে ৪৭৪ রান।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০২ রান করেছিল বাংলাদেশ। শান্ত ১২৬ ও মমিনুল ৬৪ রানে অপরাজিত ছিলেন।

আজ বৃহস্পতিবারও দিনের শুরু থেকেই লঙ্কার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলছিলেন শান্ত ও মমিনুল। সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শুরু করেন মমিনুল। তবে এ স্বপ্নটা অনেক বড় ছিল তার। কারণ টেস্ট ক্যারিয়ারে ১০টি সেঞ্চুরি থাকলেও বিদেশের মাটিতে কোন সেঞ্চুরি নেই টাইগার অধিনায়কের।

তাই বিদেশের মাটিতে সেঞ্চুরির বন্ধ্যাত্ব ঘোচাতে বেশ সর্তকই ছিলেন মমিনুল। অবশেষে দিনের ১১তম ওভারে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পূর্ণ হয় তার। লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ব্যাক-ওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি তুলে নেন মমিনুল। ২২৪তম বলে কাঙ্খিত সেঞ্চুরির দেখা পান মোমিনুল। ৪৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১তম ও লঙ্কার বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি বাংলাদেশ অধিনায়কের।

কিছুক্ষণ পরই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসকে দেড়শতে নিয়ে যান শান্ত।বাংলাদেশের ইনিংসের ১১৩তম ওভারের তৃতীয় বলে শ্রীলঙ্কার স্পিনার ধনাঞ্জয়াকে বাউন্ডারি মেরে দেড়শতে পা রাখেন শান্ত।

তাই মমিনুলের সেঞ্চুরি ও শান্তর দেড়শর উপর ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনটিও দারুণ কাটে বাংলাদেশের। ২ উইকেটে ৩৭৮ রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। শান্ত ১৫৫ ও মমিনুল ১০৭ রানে অপরাজিত ছিলেন।

বিরতি থেকে ফিরে নিজেদের ইনিংস বড় করছিলেন শান্ত ও মমিনুল। কিন্তু দলীয় ৩৯৪ রানে ভাঙ্গে এ জুটি। লঙ্কান পেসার লাহিরু কুমারার বলে তাকে ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত। ৩৭৮ বল খেলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১৬৩ রান করেন শান্ত। তৃতীয় উইকেটে শান্ত-মমিনুল রেকর্ড ২৪২ রান যোগ করেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল ২৩৬ রানের। ২০১৮ সালে চট্টগ্রামে সেটি করেছিলেন মমিনুল ও মুশফিকুর রহিম। আজ শান্তকে নিয়ে সেই রেকর্ড ভেঙ্গে ফেললেন মমিনুল।

শান্তর আউটের পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি মমিনুল। ব্যক্তিগত ১২৭ রানে থামেন তিনি। ৩০৪ বল খেলে ১১টি চারে নিজের ইনিংস সাজান মমিনুল।

৪২৪ রানে মমিনুলের বিদায়ে ক্রিজে জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও উইকেটরক্ষক লিটন দাস। দেখেশুনে খেলতে থাকেন তারা। দলের স্কোর আরো বড় করার পরিকল্পনায় ছিলেন মুশফিক-লিটন। ৯১ বলে জুটিতে ৫০ রান তুলেন তারা। কিন্তু ১৫৫তম ওভারের পর আলো স্বল্পতায় বন্ধ হয় খেলা। পরবর্তীতে শেষ সেশনে আর মাঠে গড়ায়নি ব্যাট-বলের লড়াই। দিন শেষে মুশফিক ৪৩ ও লিটন ২৫ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ২টি, কুমারা-ধনাঞ্জয়া ১টি করে উইকেট নেন।

স্কোর বোর্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস :
(আগের দিন ৩০২/২, ৯০ ওভার, শান্ত ১২৬, মোমিনুল ৬৪) :
তামিম ইকবাল ক থিরিমান্নে ব ফার্নান্দো ৯০
সাইফ হাসান এলবিডব্লু ব ফার্নান্দো ০
নাজমুল হোসেন শান্ত ক এন্ড ব কুমারা ১৬৩
মোমিনুল হক ক থিরিমান্নে ব ডি সিলভা ১২৭
মুশফিকুর রহিম অপরাজিত ৪৩
লিটন দাস অপরাজিত ২৫
অতিরিক্ত (বা-৫, লে বা-৬, নো-৫, ও-১০) ২৬
মোট (১৫৫ ওভার, ৪ উইকেট) ৪৭৪
উইকেট পতন : ১/৮ (সাইফ), ২/১৫২ (তামিম), ৩/৩৯৪ (শান্ত), ৪/৪২৪ (মোমিনুল)।

শ্রীলংকা বোলিং :
সুরাঙ্গা লাকমল : ৩১-১২-৭৪-০ (নো-৩),
বিশ্ব ফার্নান্দো : ২৮-৮-৭৫-২,
লাহিরু কুমারা : ২৮-৪-৮৮-১ (ও-৪),
অ্যাঞ্জেলো ম্যাথুজ : ৭-১-১৪-০,
ধনাঞ্জয়া ডি সিলভা : ২৭-১-১১২-১ (নো-২),
হাসারাঙ্গা ডি সিলভা : ৩৩-২-৯৪-০,
দিমুথ করুনারত্মে : ১-০-৬-০।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add