for Add

ইকার্দির হ্যাটট্রিকে সেমিফাইনালে পিএসজি

আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির হ্যাটট্রিকে অ্যাঞ্জার্সকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফরাসী কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।

কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ১০ জনের লিঁওকে ২-০ গোলে পরাজিত করে পিএসজির সাথে শেষ চারে উঠে এসেছে মোনাকো।

এ জয়ের ফলে পিএসজি ও মোনাকো উভয় দলই ঘরোয়া ডাবল জয়ের দিকে আরো একধাপ এগিয়ে গেল।

তবে কোচ মরিসিও পোচেত্তিনোর অধীনে প্রথম মৌসুমেই পিএসজির সামনে সুযোগ আছে তিনটি শিরোপা জয়ের। লিগ ওয়ানে লিলির থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। হাতে রয়েছে আরো পাঁচটি ম্যাচ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যারিসের জায়ান্টরা।
আগামী ২৮ এপ্রিল ফ্রান্সে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচের পর ৪ মে ইংল্যান্ডে খেলবে দ্বিতীয় লেগের ম্যাচ।

পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের শুরুর পর শেষের দিকে আরো দুই গোল করেছেন ইকার্দি। ম্যাচে অ্যাঞ্জাার্স ডিফেন্ডার ভিনসেন্টর ম্যানকেউর আত্মঘাতি গোলের সাথে নেইমারের সহজ হেডে সফরকারীরা বিধ্বস্ত হয়।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এ পর্যন্ত ছয়বার ফরাসী কাপের ফাইনালে খেলে পাঁচবারই শিরোপা জয় করেছে।

ম্যাচর ৯ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের নিখুঁত একটি থ্রু বলে ইকার্দি গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ২৩ মিনিটে পোস্টের খুব কাছে থেকে নেইমারের শট গোলরক্ষক লুভোভিড বুয়েটেলের গায়ে লেগে ফিরে আসলে ফিরতি বলে ম্যানকেউ আত্মঘাতি গোলে পিএসজির ব্যবধান বাড়াতে সহায়তা করেন।

বিরতির পর ৬৫ মিনিটে নেইমারের হেডে ব্যবধান ৩-০’তে নিয়ে যায় স্বাগতিক পিএসজি। ৬৮ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসে ইকার্দি নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের শেষ মিনিটে ইকার্দি আরো এক গোল করলে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত হয়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add