for Add

বিদেশের মাটিতে মমিনুলের প্রথম সেঞ্চুরি

বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।
ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেন। যার মাধ্যমে বিদেশের মাটিতে সেঞ্চুরির না পাবার বন্ধ্যাত্ব ঘুঁচলো তার।

এ টেস্টের আগে মমিনুলের পরিসংখ্যান ছিল, ৪২ টেস্টে ১০টি সেঞ্চুরি। এ ১০টি সেঞ্চুরির সবগুলোই তিনি ঘরের মাঠে করেছেন। ঘরের মাঠে তার ম্যাচ সংখ্যা ২৫টি।

আর বিদেশের মাটিতে খেলেছেন মমিনুল খেলেছেন ১৮টি টেস্ট। কিন্তু ছিল না কোন সেঞ্চুরি। তাই বিদেশের মাটিতে মমিনুলের নামের পাশে যোগ হয়েছিল ‘নিষ্প্রভ’ উপাধি। এজন্য বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি মমিনুলের জন্য হয়ে দাঁড়িয়েছিল ‘সোনার হরিণ’।

অবশেষে লঙ্কায় এসে সেই সোনার হরিণের দেখা পেলেন মমিনুল। বিদেশের মাটিতে করলেন প্রথম সেঞ্চুরি। ২২৪ বল খেলে বিদেশের মাটিতে প্রথম ও টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন মমিনুল। শেষ পর্যন্ত তিনি ৩০৪ বলে ১২৭ রান করে বিদায় নেন।

বিদেশের মাটিতে সেঞ্চুরির না পাবার আক্ষেপ ঠিকই ছিল মমিনুলের। তবে সেটি হয়তো কম। কারণ তার মত বিদেশের মাটিতে এখনো সেঞ্চুরির দেখা পাননি এমন ব্যাটসম্যানও বিশ্ব ক্রিকেটে বিদ্যমান। সেই তালিকায় আছেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ তিনবার দু’শতাধিক রান করা ভারতের রোহিত শর্মা। তার সাথে আছেন ভারতের চান্দু বোর্দে, অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও ইংল্যান্ডের স্যানলি জ্যাকসন। রোহিত ও লাবুশেন, এখনো আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন। আর বোর্দে ও জ্যাকসনের ক্যারিয়ার বহু আগেই শেষ হয়েছে। তাই হয়তো ভবিষ্যতে বিদেশের মাটিতে সেঞ্চুরি করতে না পারার তালিকা থেকে নাম মুছে যাবে রোহিত ও লাবুশেনের। যেমনটা আজ মুছে গেল মমিনুলের নাম।

আগের ১০টি সেঞ্চুরির মধ্যে শ্রীলংকা-জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে, নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি করে সেঞ্চুরি করেন মমিনুল।

বিদেশের মাটিতে সেঞ্চুরি না পেলেও হাফ-সেঞ্চুরি সংখ্যাটা বেশ ভালই মমিনুলের। ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ঘরের মাঠে হাফ-সেঞ্চুরি ৭টি। তবে আজ যেই ‘সোনার হরিণের’ দেখা পেলেন মমিনুল তাতেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add