for Add

বাল্যবিবাহ ঠেকাতে বাফুফে-ইউনিসেফ

বাল্যবিবাহ সমাজের অভিশাপ। এক ধরণের ব্যাধিও। এ ব্যধি দেশের অনেক পরিবারের মধ্যেই আছে। অভাব-অনটন, বখাটেদের উৎপাতসহ নানা কারণে অনেক বাবা-মা কৈশোর পেরুনোর আগেই মেয়েকে বিয়ে দেয়ার জন্য উঠে-পড়ে লেগে যান।

তবে সাম্প্রতিক সময়ে প্রতিরোধের প্রবণতাও বাড়ছে সমাজে। স্কুল পড়ুয়া কিশোরী নিজে কিংবা শিক্ষকের সহায়তায় বিয়ে ঠেকিয়ে দিয়েছে- এমন খবরও দেখা যায় মাঝেমধ্যে। এই বাল্যবিবাহ ঠেকানোর প্রবণতা যাতে আরো বৃদ্ধি পায়, বাল্যবিবাহের পরিমাণ আরো কমিয়ে আনা যায় সেজন্য যৌথভাবে কাজ করছে ইউনিসেফ এবং বাফুফে।

কিভাবে বাল্যবিবাহ ঠেকানো যায় তার ওপর বুধবার অনুষ্ঠিত হয়েছে একটি ট্রেনিং প্রোগ্রাম। অনলাইন ফ্লাটফর্মে হওয়া এই ট্রেনিং প্রোগ্রামে বাফুফে ও ইউনিসেফের কর্মকর্তারা ছাড়াও অংশ নিয়েছেন বাফুফে ক্যাম্পের নারী ফুটবলাররা, নারী দলের কোচিং স্টাফ ও গ্রাসরুট পর্যায়ের আরো অনেক কোচ।

বাফুফের মহিলা উইংয়ের চেয়ারপার্সন ফিফার কাউন্সিল মেম্বার এবং এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে, দেশে বাল্যবিবাহ বেড়ে গেছে। এটা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাফুফে উদ্বিগ্ন ছিলাম। সে প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আজ (বুধবার) অনুষ্ঠিত হয় চাইল্ড ম্যারেজ প্রটেকশন ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে দেশের আঞ্চলিক পর্যায়ের ফুটবল কোচ এবং নারী ফুটবল দল ও কোচগন।’

এই প্রোগ্রামে মেয়েদের বাল্যবিবাহ ঠেকানোর কৌশল শেখানো হয়েছে উল্লেখ করে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘যেখানে মেয়েদের ফুটবল ট্রেনিং হয়ে থাকে, সেখানকার মেয়েদের বাল্যবিবাহ প্রটেক্ট করার বিষয়টি কিভাবে করা যায় তা শেখাবেন নারী ফুটবলাররা। বাল্যবিবাহে নিরুৎসাহিত করার পাশাপাশি ফুটবলে কিভাবে ক্যারিয়ার গড়ে তোলা যায় সে বিষয়ে কিশোরীদের উদ্ভূদ্ধকরণের বিষয়টি শেখানো হয়েছে এই ট্রেনিং প্রোগ্রামে।’

নারী ফুটবলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এই ট্রেনিং প্রোগ্রামে আমাদের ক্যাম্পের ৪৫ জনের মতো মেয়ে অংশ নেন। পাশাপাশি আমাদের কোচিং স্টাফের সবাই এবং বাফুফের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যসহ আরো কয়েজন কোচ অংশ নেন। করোনার কারণে মাঠে খেলা না থাকলেও বাফুফে মেয়েদের ক্যাম্পে রেখে খাওয়াচ্ছে, ট্রেনিং করাচ্ছে। যে কারণে, ক্যাম্পের ফুটবলারদের মধ্যে বাল্যবিবাহ নেই। তবে বিচ্ছিন্নভাবে বাল্যবিবাহ হয়ে থাকে। সেগুলো কিভাবে ঠেকানো যায় তা নিয়ে ছিল বাফুফে ও ইউনিসেফের এই ট্রেনিং প্রোগ্রাম।’

বাল্যবিবাহের কারণে ফুটবলের অনেক প্রতিভা হারিয়ে যায় উল্লেখ করে নারী দলের প্রধান কোচ বলেন, ‘২০১৪ সালে প্ল্যান ফুটবল থেকে বাছাই করা দুইজন গোলরক্ষক এভাবে বাল্যবিবাহের শিকার হয়েছিলেন। পরের বছর অনূর্ধ্ব-১৬ দলের জন্য রংপুরের রাশেদা ও নীলফামারীর আইরিনকে ডাকার জন্য খোঁজ নিয়ে জানা গেলো তাদের বিযে হয়ে গেছে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add