for Add

শান্ত’র সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিল বাংলাদেশ

লংগার ভার্সনে নাজমুল হোসেন শান্ত’র প্রথম সেঞ্চুরি ও ওপেনার তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান করেছে বাংলাদেশ। শান্ত ১২৬ রানে অপরাজিত থাকলেও ৯০ রানে থামেন তামিম। শান্ত’র সাথে ৬৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক মোমিনুল হক।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করেন ৩ টেস্ট খেলা সাইফ হাসান।

পেসবান্ধব উইকেটে দলকে ভাল সূচনা এনে দিতে পারেননি সাইফ। দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় নেন তিনি। লঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দোর বলে লেগ বিফোর আউট হওয়ার আগে ৬ বল খেলে রানের খাতা ভুলতে পারেননি সাইফ।

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে দলকে সেই চাপ অনুভব করতে দেননি তামিম। লঙ্কান বোলারদের উপর আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি। এতে প্রথম সেশনেই ৫৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। তামিমের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১০৬ রান।

বিরতির পর নিজের ইনিংসটি বড় করছিলেন তামিম। সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট মেজাজে খেলে অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। তাই রান তোলার কাজটা সাবলীলভাবেই করছিলেন তামিম। এমন অবস্থায় ১০ম সেঞ্চুরির পথেই ছিলেন তিনি।
কিন্তু দুভার্গ্য তামিমের, দুভার্গ্য বাংলাদেশের। ব্যক্তিগত ৯০ রানে আউট হন তামিম। বিশ্ব ফার্নান্ডোর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৫টি চারে ১০১ বল খেলে ৯০ রান করেন তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-শান্ত ২২৫ বলে ১৪৪ রান যোগ করেন।

তামিমের বিদায়ের পর অধিনায়ক মোমিনুল হককে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন শান্ত। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। শান্ত ৭৮ ও অধিনায়ক মোমিনুল ২১ রানে অপরাজিত ছিলেন।

শেষ সেশনে ধরে খেলায় মনোযোগী হন শান্ত ও মোমিনুল। দু’জনেই ছিলেন টেস্ট মেজাজে। তাই এ জুটি ভাঙ্গতে বার-বার বোলিং আক্রমণে পরিবর্তন আনেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্মে। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারছিলেন না কোন বোলারই।

সপ্তম ম্যাচে এসে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান শান্ত। বাংলাদেশের ইনিংসের ৭৪তম ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয়া ডি সিলভাকে এক্সট্রা-কভার দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ২৩৫তম বলে তিন অংকে পা দেন শান্ত।

শান্ত’র সেঞ্চুরির পর ৭৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল। এজন্য ১১৭টি বল খেলেন তিনি।

শান্ত’র সেঞ্চুরি ও মোমিনুলের হাফ-সেঞ্চুরির উপর ভর করেই দিন শেষ করার স্বপ্ন ছিল বাংলাদেশের। দলের সেই আশা পূরণ করেন শান্ত ও মোমিনুল। দলের স্কোর ৩শ পার করে অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছেন তারা। তৃতীয় উইকেটে ৩১১ বলে ১৫০ রান যোগ করেন তারা।

২৮৮ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন শান্ত। আর ১৫০ বল মোকাবেলা করে ৬টি বাউন্ডারি মারেন মোমিনুল।

বাংলাদেশের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন লঙ্কার ফার্নান্দো। এজন্য ৬১ রান দিয়েছেন তিনি।

স্কোর কার্ড (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস :
তামিম ইকবাল ক থিরিমান্নে ব ফার্নান্দো ৯০
সাইফ হাসান এলবিডব্লু ব ফার্নান্দো ০
নাজমুল হোসেন শান্ত অপরাজিত ১২৬
মোমিনুল হক অপরাজিত ৬৪
অতিরিক্ত (বা-৪, লে বা-৬, নো-৫, ও-৭) ২২
মোট (৯০ ওভার, ২ উইকেট) ৩০২
উইকেট পতন : ১/৮ (সাইফ), ২/১৫২ (তামিম)।
শ্রীলংকা বোলিং :
সুরাঙ্গা লাকমল : ১৮-৭-৫৫-০ (নো-৩),
বিশ্ব ফার্নান্দো : ১৭-১-৬১-২,
লাহিরু কুমারা : ১৯-২-৬৩-০ (ও-৩),
অ্যাঞ্জেলো ম্যাথুজ : ৫-১-৮-০,
ধনাঞ্জয়া ডি সিলভা : ১৬-১-৭১-০ (নো-২),
হাসারাঙ্গা ডি সিলভা : ১৫-১-৩৪-০।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add