for Add

লঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

পিছনের ব্যর্থতাকে ভুলে নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে।

সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। করোনার কারণে গেল বছর দু’বার সিরিজটি স্থগিত হয়েছিল।

করোনা বিরতির পর প্রথম মাঠে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের কাছে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায় টাইগাররা। সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন শীর্ষ খেলোয়াড় অংশ নেয়নি। তারপরও টেস্ট সিরিজে বিধ্বস্ত হয় বাংলাদেশ।

এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হেয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফরমেন্সে প্রশ্ন উঠে বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আছে কি-না টাইগারদের।

নিউজিল্যান্ডে টাইগার দলের পরাজয়ের ধরন দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে। তবে লঙ্কার বিপক্ষে ভাল করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। কারণ লঙ্কানদের মাটিতে অতীত পারফরমেন্স সাহস দিচ্ছে টাইগারদের।

বড় ফরম্যাটে গর্ব করার মত কিছুই নেই বাংলাদেশের। কারণ এ ফরম্যাটে নিজেদের সবসময় দুর্বল প্রমাণ করছে তারা। এ ফরম্যাটে পথচলা শুরুর পর ১২১ টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৪টিতে। হেরেছে ৯১টি। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হার টাইগারদের। বাকী ১৬টি ড্র হয়।

পরিসংখ্যানে প্রশ্ন জাগে ক্রিকেটের অভিজাত এ ফরম্যাটে খেলার মত সামর্থ্য রাখে কি-না বাংলাদেশ। তারপরও শেষ দু’বারের সফর থেকে আশাবাদী বাংলাদেশ। কারণ খালি হাতে শ্রীলঙ্কা ছাড়েনি তারা।

এখন পর্যন্ত লঙ্কার বিপক্ষে ২০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১টিতে। হেরেছে ১৬টিতে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ১টি জয়ের সাথে দু’টি ড্রও ছিল টাইগারদের। শ্রীলঙ্কার মাটিকে টাইগারদের জয়টি এসেছিল ২০১৭ সালে। যা ছিল বাংলাদেশের শততম টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর প্রতিপক্ষের মাটিতে একমাত্র লঙ্কার বিপক্ষেই জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে খর্বশক্তির দল হলেও পূর্ণ শক্তির লঙ্কাকে হারিয়েছিল টাইগাররা। তাই লঙ্কানদের বিপক্ষে সেই জয়টি অবিস্মরণীয়। ৪ উইকেটে জয় পাওয়া সেই ম্যাচে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই বর্তমান দলে আছেন।

সেই ম্যাচের কথা স্মরণ করে দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে হারের বৃত্ত থেকে বের হতে অবিস্মরণীয় জয় পাওয়া ম্যাচ থেকে অনুপ্রাণিত হতে পারে দল। তিনি জানান, ‘সেটি ছিল আমাদের জন্য একটি স্মরণীয় ঘটনা। ম্যাচের আগে আমরা আত্মবিশ্বাসী ছিলাম আমরা আরো ভাল কিছু করতে সক্ষম।’

মেহেদি হাসান মিরাজ বলেন, ‘অতীতে লঙ্কা সফরে আমরা ভাল ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফিতে আমরা ফাইনাল খেলেছি। ফাইনাল জয়ের খুব কাছে গিয়ে আমরা ট্রফি জিততে পারিনি। লঙ্কার সাথে দুই ম্যাচের টেস্ট ১-১ ড্র করেছি। গত তিন-চার বছরের পারফরমেন্স বিবেচনা করলে আমরা বলতে পারি এখানে আমাদের ভাল সুযোগ রয়েছে। অতীতের মত লড়াই করার মানসিকতা দেখাতে পারলে আমি মনে করি ভাল ফল নিয়ে শ্রীলঙ্কা ছাড়তে পারবো আমরা।’

Tags:

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add