for Add

নিষেধাজ্ঞার হুমকি সত্বেও ইউরোপীয়ান সুপার লিগ মাঠে গড়াতে যাচ্ছে

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে আলাদাভাবে সুপার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে ইউরোপের ১২টি বড় ক্লাব। দলবদ্ধ বিজ্ঞপ্তিতে ক্লাবগুলো জানায়, ‘লিগের প্রতিষ্ঠালগ্নে যুক্ত হওয়া ক্লাবগুলো হচ্ছে এসি মিলান, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার্স।

প্রতিষ্ঠাকালীন ক্লাবগুলো এককালীন ৩.৫ বিলিয়ন ইউরো পাবে। টুর্নামেন্ট শুরুর সময় আমন্ত্রণ জানানো হবে অতিরিক্ত তিনটি ক্লাবকে। অচিরেই বহুল আলোচিত এ লিগ শুরু হবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

এর আগে রোববার উয়েফা জানিয়েছে, এ ১২টি ক্লাবের খেলোয়াড়দের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে হবে। এটিকে ছদ্মবেশী প্রকল্প উল্লেখ করে ইউরোপীয় ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থাটি আরো বলেছে যে গুটি কয়েক ক্লাব নিজেদের স্বার্থে এটি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। অপরদিকে ১২ ক্লাবের জোট বলেছে এর দ্বারা প্রকারান্তরে এ খেলারই উপকার হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের কো-চেয়ারম্যান ও সুপার লিগের সহ-সভাপতি জোয়েল গ্লাজের বলেন, ‘মৌসুম জুড়ে বিশ্বের সর্ববৃহৎ ক্লাব ও খেলোয়াড়দের একে অপরের সাথে একত্রিত করে এ সুপার লিগটি ইউরোপীয় ফুটবলে একটি নতুন অধ্যায়ের রচনা করবে। যার মাধ্যমে যেমন বিশ্বমানের প্রতিযোগিতা নিশ্চিত হবে তেমনি বড় পরিসরের ফুটবলের জন্য আর্থিক সক্ষমতাও বাড়বে।’

শুরুতে যে ৩.৫ বিলিয়ন ইউরো পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে তা উয়েফার বর্তমান টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থের তুলনায় অনেক বেশি। সর্বশেষ ২০১৮-২০১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ইউরোপীয় সুপার কাপ এর টেলিভিশন স্বত্ব থেকে আয় হয়েছে মাত্র ৩.২ বিলিয়ন ইউরো।

প্রমোটরদের মতে ২০টি ক্লাবের মধ্যে নিয়মিতভাবেই অনুষ্ঠিত হবে সুপার লিগ। ১৫টি প্রতিষ্ঠাকালীন ক্লাব এ আসরে খেলবে। আগের মৌসুমের পারফরম্যান্স দেখে বাকী ৫টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে।

আগস্টে শুরু হওয়া প্রথম পর্বের খেলার পর এটি মে মাস অবদি চালু রাখা হবে। এ সময় দেয়া হবে পুরস্কার ও ট্রফি। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সপ্তাহের মধ্যভাগে।

চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ক্লাব সংখ্যা ৩২ থেকে ৩৬টি বাড়ানোর জন্য রোববার সুইজারল্যান্ডে উয়েফার বৈঠক শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে আসল এ সুপার লিগের ঘোষণাটি। যেখানে প্রতিটি ক্লাব কমপক্ষে ১০টি ম্যাচ খেলতে পারবে।

খেলা নিয়ে উয়েফা ও ফিফার সাথে যুদ্ধ পরিহারের জন্য তাদের সাথে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছে সুপার লিগ। রিয়াল মাদ্রিদের সভাপতি ও সুপার লিগের চেয়ারম্যান ফ্লোরেন্টিানো পেরেজ বলেন, এর দ্বারা সবাই লাভবান হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের যে কোন প্রান্তে সব পর্যায়ে উপযুক্ত ফুটবল উন্নয়নের জন্য সহায়তা করব।

ফুটবল হচ্ছে বিশ্বের একমাত্র খেলা যেটির সমর্থক রয়েছে চার বিলিয়নেরও বেশি। বড় ক্লাব হিসেবে তাদের প্রত্যাশা পূরণর দায় আমাদের রয়েছে।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add