for Add

আটালান্টার কাছে জুভেন্টাসের হার, ইন্টারকে রুখে দিল নাপোলি

আটালান্টার কাছে শেষ মুহূর্তে গোল হজম করে সিরি-এ লিগের শিরোপার স্বপ্ন থেকে আরো পিছিয়ে পড়েছে জুভেন্টাস। একইসাথে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। রোববার নিজেদের মাঠে ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আটালান্টা।

ইউক্রেনিয়ান বদলী মিডফিল্ডার রুসলান মালিনোভোস্কির ৮৬ মিনিটের শটে জুভেন্টাসের গোলরক্ষক ওজিয়েচ সিজিসনি পরাস্ত হলে এগিয়ে যায় আটালান্টা। এ জয়ে জুভেন্টাসকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে তৃতীয় স্থান নিশ্চিত করেছে আটালান্টা। ইনজুরি আক্রান্ত দলের মূল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া জুভেন্টাস কাল একেবারেই ছন্নছাড়া ফুটবল খেলেছে। আলভারো মোরাতাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিপরীতে আটালান্টা অনেক বেশি আগ্রাসী ছিল।

এদিকে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের সাথে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। জুভেন্টাসের পরাজয়ের সুযোগে নাপোলির সামনে সুযোগ ছিল ইন্টারকে পরাজিত করার মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়নদের হটিয়ে চতুর্থ স্থানে উঠে আসার। কিন্তু তাদেরকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সিরি-এ লিগে শীর্ষ চার দল আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে।

এ নিয়ে এবারের মৌসুমে সিরি-এ লিগে ১২ ম্যাচ পর প্রথমবারের মত ইন্টার জয়ী হতে ব্যর্থ হলো। কিন্তু নাপোলির সাথে ড্র করার পরেও ৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরো কাছে চলে এসেছে এন্টোনিও কন্টের দল।

সামির হানডানোভিচের আত্মঘাতি গোলে ৩৬ মিনিটে এগিয়ে যায় নাপোলি। লরেঞ্জো ইনসিগনের ক্রসে ইন্টার গোলরক্ষক হানডানোভিচ নিজেদের জালেই বল জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় ডুবে সফরকারীরা। ৫৫ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে সমতা ফেরানোর আগে ইন্টারের হয়ে রোমেলু লুকাকু দু’বার পোস্টে বল লাগিয়েছেন।
গত ১১টি সিরি-এ ম্যাচে দারুণ ছন্দে থেকেই জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার। কিন্তু কালকের ম্যাচে এরিকসেনের দারুণ ফর্মও সতীর্থরা কাজে লাগাতে পারেনি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add