for Add

গেটাফের সামনে এসে আটকে গেলো রিয়াল মাদ্রিদ

সাসপেনশন, কোভিড ও চোটের কারণে নিয়মিত একাদশের অনেকেই নেই। তারওপর অন্য দুই নির্ভরযোগ্য ফুটবলার করিম বেনজেমা ও টনি ক্রুস শতভাগ ফিট ছিলেন না। তাই লা লিগায় গেটাফের বিপক্ষে একাদশ সাজাতেই গলদঘর্ম হতে হয়েছে জিনেদিন জিদানের।

কিন্তু তারপরেও ‘পাহাড়সম সমস্যা’ পেরিয়ে লস ব্লাঙ্কোসরা ম্যাচ জিততে পারেনি। গেটাফে নিজেদের মাঠে ঠিকই রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে। গোলশুন্য ড্র দিয়ে শেষ হয়েছে ম্যাচটি।

ম্যাচ হারলেও অবাক হওয়ার কিছু থাকতো না রিয়ালের। বলতে গেলে গোলকিপার থিবো কোয়ার্তোই একাধিক গোলের সুযোগ নস্যাৎ করে গেটাফেকে জিততে দেননি!

এই ড্রতে লা লিগে রিয়াল মাদ্রিদ শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। যদিও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই আছে তারা। তাদের সংগ্রহ ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট। আর নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ ৫-০ গোরে এইবারকে হারিয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। লিওনেল মেসির বার্সেলোনা ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। গেটাফে ৩১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে।

নিজেদের মাঠে প্রথমার্ধে ‘ভঙ্গুর’ রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান তালে লড়াই করেছে গেটাফে। যদিও বল পজেশনে জিদানের দল কিছুটা এগিয়ে ছিল। কিন্তু গোলের পরিস্কার সুযোগ পেয়েছিল পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা গেটাফেই। তাদের একটি সুযোগ তো পোস্টে লেগে ফিরে আসে!

পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ বেশ জমে উঠে। ম্যাচের শুরুর দিকে গেটাফে গোল পেতে পারতো।৫ মিনিটে মাতার শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। দুই মিনিট পর অলিভিয়েরার প্রচেষ্টা কোর্তোয়া হাত দিয়ে রুখে দেন। পরের মিনিটে অবশ্য রিয়াল প্রায় গোল পেয়েই যাচ্ছিলো। কিন্তু ২৭ বছর বয়সী মারিয়ানো গোলকিপারকে ডজ দিয়ে বল জালে জড়ালেও রেফারি অফসাইডের কারণে গোল দেননি। ২৩ মিনিটে গেটাফের সুবর্ণ সুযোগ নষ্ট হয়। মাতার এর হেড পোস্টে লেগে ফিরে আসে।

রিয়াল অবশ্য চার মিনিট পর পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে।মার্সেলোর ফ্রি-কিক থেকে মারিয়ানোর হেড ঠিকঠাক লক্ষ্যে পৌঁছেনি। তার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

৩৯ মিনিটে ক্রস থেকে ভিনিসিয়ুসের হেড গোলকিপার ডেভিড সোরিয়া ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করে রিয়ালকে গোল পেতে দেননি।

ইনজুরি সময়ে কার্লনেস এলেনার শট ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে গেটাফেরও গোল পাওয়া হয়নি। বিরতির পরও কোর্তোয়ার বড় পরীক্ষা নিয়েছে গেটাফের ফরোয়ার্ডরা। কিন্তু এই অর্ধেও কোনও গোল হয়নি।

৫৯ মিনিটে গেটাফের উনাল ভালো সুযোগ পেয়েছিলেন। মাতার সঙ্গে দেওয়া নেওয়া করে তুরস্কের এই স্ট্রাইকার বক্সের প্রান্ত থেকে ডান পায়ে জোরালো শট নিয়েছিলেন, কিন্তু গোলকিপার কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে সেই সুযোগ নস্যাৎ করে দেন।

৬৪ মিনিটে বেনজেমা ও ব্লাঙ্কো মাঠে নামেন। কিন্তু তাতে রিয়ালের খেলার চিত্র তেমন একটা পরিবর্তন হয়নি। ৭৮ মিনিটে বরং গেটাফের একটি প্রচেষ্টা গোলকিপার কোনমতে রুখে দেন। শেষ পর্যন্ত ম্যাচ গোল শূন্য ড্র দিয়েই শেষ হয়েছে।

এছাড়া রবিবার দিনের অন্য প্রতিযোগিতা ইংল্যান্ডের এফএ কাপে চেলসির ফাইনালে প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে। অল ব্লুজ ১৫ মে মুখোমুখি হবে লেস্টার সিটির। দ্বিতীয় সেমিফাইনালে লেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনের।

ইংলিশ লিগে ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

দিনের অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র করা আর্সেনাল ৩২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

সিরি আতে চোটের কারণে রোনালদো কে ছাড়া খেলতে নেমে জুভেন্টাস হেরে গেছে আটলান্টার কাছে। হারের ব্যবধান ১-০। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আন্দ্রে পিরলোর দল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে আটলান্টা।৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অবশ্য ইন্টার মিলান। এসি মিলান ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

প্যারিসে নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই ৩-২ গোলে হারিয়েছে সাত এতিয়েনকে। ৩৩ ম্যাচে লিলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর এক পয়েন্ট কম নিয়ে আছে নেইমার-দি মারিয়ারা।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add