for Add

প্রস্তুতি ম্যাচে তামিমের কাছে হার মুমিনুলের

সাদমান ইসলামের সঙ্গে সবুজ দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন লিটন দাস। ২৭ রান করেই স্বেচ্ছায় অবসরে যান। পরে নামেন নিজের চেনা পজিশন সাত নম্বরে।

সেখানে নেমেও আর আউট হননি। ফিফটি পেরিয়ে মাঠ ছেড়েছেন স্বেচ্ছায়। আগের দিন বোলাররা নির্বিষ থাকলেও এদিন উইকেটের দেখা পেয়েছেন বেশ কজন বোলার। তাদের মধ্যে সেরা মেহেদী হাসান মিরাজ।

রোববার কাতুনায়েকেতে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে ৭১ ওভারে ৫ উইকেটে ২২৫ রান করে সবুজ দল। এরপর ম্যাচ শেষ হয়ে যায়। দলের হয়ে লিটন সর্বোচ্চ ৬৪ রান করেছেন, টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৪৭ রান। মোহাম্মদ মিঠুন করেন ২৮ রান।

মিরাজ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। তাইজুল ইসলাম ৩০ রানে পান ১ উইকেট। পেসারদের মধ্যে একমাত্র সফল আবু জায়েদ রাহি। ২৮ রানে তিনি পেয়েছেন ১ উইকেট।

টেস্টে এমনিতে সাত নম্বরে নামেন লিটন। তবে তাকে ওপেনিংয়ে নামানোর চিন্তাও এসেছে। বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে নুরুল হাসান সোহানকে সাতে খেলিয়ে লিটনকে ওপেন করানো যায় কিনা, এমন কৌতূহল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও ছিল। সেটা তখন হয়নি। প্রস্তুতি ম্যাচে লিটনকে সেই চিন্তা থেকে ওপেন করানো হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। আগের দিন সাতে নেমে নুরুল হাসান সোহান ৪৮ রান করে মাঠ ছেড়েছিলেন। কিপিং দক্ষতায় যাকে বিবেচনা করা হয় দেশসেরা।

এদিন ওপেনিংয়ে ২৭ আর সাত নম্বরে লিটন করেন ৩৭ রান। আউট না হওয়ায় দুই জায়গাতেই তার ব্যাটিং চালিয়ে যাওয়া সম্ভব ছিল।

শ্রীলঙ্কার গরমে আগের দিন লাল দলের ব্যাটিংয়ে বোলাররা ছিলেন ব্যর্থ। পুরোদিনে একমাত্র উইকেট পেয়েছিলেন শুভাগত হোম। এদিন অনেকটাই ভিন্ন ছবি। লাল দলের হয়ে অবশ্য টেস্ট দলের প্রথম একাদশের বোলারাই খেলেছেন। সবাই মিলে ৫ উইকেট তুলে সেরেছেন প্রস্তুতি।

২১ এপ্রিল পালেকেল্লেতে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশের প্রথম টেস্ট। ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট হবে একই ভেন্যুতে। সিরিজের আগে আরও দুদিন অনুশীলনের সুযোগ আছে বাংলাদেশ দলের।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add