for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ২০:২৬:৪৯

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ উপ-কমিটির রোববারের সভায় প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা কবে শুরু হবে সে সিদ্ধান্ত হয়নি। তবে ভার্চুয়াল এ সভায় উপস্থিত সবাই লিগ দ্রুত সিদ্ধান্তের মতামত প্রকাশ করেছেন। বুধবার কমিটির আরেকটি জরুরী সভা হবে।
সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন,’সভায় উপস্থিত সদস্যবৃন্দ সরকারের করোনা ও লকডাউন নিয়ে আসন্ন সিদ্ধান্ত পর্যবেক্ষণ ও বিভিন্ন আন্তর্জাতিক খেলার সঙ্গে সমন্বয় করে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব দ্রুতসময়ের মধ্যে শুরুর বিষয়ে মত প্রকাশ করেছেন।’
সালাম মুর্শেদী লিগ শুরুর বিষয়ে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সঙ্গে সমন্বয় গুরুতপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেছেন,’এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সঙ্গে সমন্বয় করে আমরা প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের একটি খসড়া ফিকশ্চার তৈরি করবো এবং মতামতের জন্য ক্লাবগুলোকে প্রেরণ করবো। ওই মতামত নিয়ে বুধবার আমরা পূণরায় জরুরী সভায় বসবো।’
For add
For add
For add
For add
for Add