for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ২০:২১:২২

পায়ের ইনজুরির চিকিৎসা করাতে ভারতের হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।
শনিবার কলকাতার একটি হাসপাতালে তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। জীবন নিজেই হাসপাতালের বিছানা থেকে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন।
গত নভেম্বরে ঢাকায় নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই স্ট্রাইকার।
তবে অবস্থা একটু ভালো হলে কোচ জেমি ডে তাকে নিয়েছিলেন কাতার দলের সঙ্গে ম্যাচেও। যদিও ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলা হয়নি তার।
কাতার থেকে ফিরে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও খেলেছেন জীবন। কিন্তু পায়ের ইনজুরি বাড়তে থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশনের জন্য কলকাতা যান তিনি।
For add
For add
For add
For add
for Add