for Add

জোড়া গোলে বার্সাকে শিরোপা এনে দিলেন মেসি

দীর্ঘ ট্রফি খরা, লিওনেল মেসির মৌসুম শেষে ক্লাব ছাড়ার জল্পনা। এমন পরিস্থিতিতে ক্লাবের অন্দরমহলে গুমোট পরিবেশটা কাটাতে একটা ট্রফি জয় অত্যন্ত জরুরি ছিল বার্সেলোনার; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়ে গেছে আগেই, লা লিগা খেতাবও নিশ্চিত নয় কোনোভাবেই।

এ অবস্থায় কোপা দেল রে ট্রফিটাকেই পাখির চোখ করেছিলেন বার্সেলোনা ফুটবলাররা। ফুটবলাররা জানতেন এই ট্রফি বদলে দিতে পারে গোটা দলের শরীরি ভাষা। সে মতো প্রতিজ্ঞাবদ্ধ হয়েই শনিবার রাতে কোপা ডেল রে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল কাতালোনিয়ান ক্লাবটি।

দীর্ঘ দু’বছরের খরা কাটিয়ে অবশেষে বার্সেলোনার ক্যাবিনেটে ঢুকল ট্রফি। জোড়া গোল করলেন মেসি। তার জোড়া গোলে বিলবাওকে ৪-০ গোলে পর্যুদস্ত করে ৩১ বারের জন্য কোপা ডেল রে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। কাতালোনিয়া ক্লাবের হয়ে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের এটাই প্রথম ট্রফি।

অন্যদিকে হুয়ান ল্যাপোর্তা বার্সা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ইনিংস শুরুর পর এটা তারও প্রথম ট্রফি। তবে জোড়া গোল করে প্রাণভোমরা লিওনেল মেসি ক্লাবের হয়ে সপ্তমবারের জন্য জিতলেন কোপা ডেল রে ট্রফি।

যদিও মেগা ফাইনালে এদিন ৬০ মিনিট অবধি ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝার উপায় ছিল না বার্সেলোনার লড়াইটা শেষমেষ এতোটা সহজ হতে চলেছে। মাত্র ১২ মিনিটের ঝড়ে এদিন বার্সেলোনার সামনে উড়ে যায় অ্যাথলেটিক বিলবাও।

১৫ দিনের মধ্যে এই নিয়ে দু’বার কোপা ডেল রে ট্রফি জয় থেকে বঞ্চিত হল তারা। গত ৩ এপ্রিল ২০২০ করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া কোপা ডেল রে ফাইনালেও হারতে হয়েছিল তাদের। রিয়াল সোসিয়েদাদের কাছে গত বছরের কোপা ডেল রে ফাইনালে ০-১ হেরেছিল বিলবাও।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬০ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন আন্তোনিও গ্রিজম্যান। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাংকি ডি জং। ৬৮ এবং ৭২ মিনিটে বিলবাওয়ের কফিনে তৃতীয় এবং চতুর্থ পেরেকটি পুঁতে ট্রফি জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

বার্সেলোনায় তার কোচিং ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতে কোম্যান জানান, ‘একটা শিরোপা জয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্লাবে অনেক পরিবর্তন এসেছে, নতুন ফুটবলারদের আগমণ ঘটেছে। তবু বার্সেলোনায় থাকা মানে তোমাকে ট্রফির জন্য লড়াই জারি রাখতে হবে। আপাতত প্রথম ট্রফিটা জেতা হয়ে গেল। এখন লা লিগার শেষ ম্যাচ অবধি আমাদের খেতাব দৌড় জারি থাকবে।’

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add