for Add

ভারতীয় ভিসার নিশ্চয়তা পেলো পাকিস্তান দল

আগামী অক্টোবরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসতে যাচ্ছে। নয়টি ভেন্যুতে এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি পাকিস্তানসহ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া কোন দেশের ভিসা পেতে কোন সমস্যা হবে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। অন্যান্য ভেন্যুগুলো হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দারাবাদ, ধর্মশালা এবং লক্ষৌ।

সংবাদ সংস্থাকে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘প্রতিটি ভেন্যুকেই বিশ্বকাপের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রাখা হচ্ছে এবং শেষ দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি কেমন থাকবে এখনই বলা মুশকিল। কিন্তু প্রস্তুতি শুরু করতেই হবে।’

রাজনৈতিক সংঘাতের কারণে পাকিস্তানের ভিসা না পাওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু বিসিসিআইর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ভিসা পেতে পাকিস্তানসহ অন্য কোন দেশের সমস্যা হবে না। তবে পাকিস্তানের সাধারণ দর্শকরা বিশ্বকাপ দেখার ভিসা পাবেন কি-না এ বিষয়ে কিছু বলেনি বিসিসিআই।

জয় শাহ আরো বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসা সমস্যার সমাধান করা হয়েছে। তাদের ভিসা পেতে কোন সমস্যা হবে না। তবে পাকিস্তানের দর্শকরা সীমান্ত পেরিয়ে খেলা দেখতে আসতে পারবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত হয়নি।’

২০১২ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। এরপর রাজনৈতিক টানাপোড়েনে আর কোন দ্বিপাক্ষীক সিরিজে অংশ নেয়া নেয়নি ভারত ও পাকিস্তান। শুধুমাত্র আইসিসির ইভেন্ট হলেই দেখা হতো বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add