for Add

লিভারপুলের সঙ্গে ড্র করে শেষ চারে রিয়াল

ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে কাজ এগিয়ে রাখা রিয়াল মাদ্রিদ বাকিটা সারল প্রতিপক্ষের মাঠে। মরিয়া লিভারপুলের একের পর এক আক্রমণের মুখে দারুণভাবে সামাল দিল নিজেদের রক্ষণ। অ্যানফিল্ডে ড্র করে জায়গা করে নিল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ হয়েছে গোলশূন্য ড্র। ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার ইউরোপ সেরার মঞ্চে নকআউট পর্বের কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে দলটি জিতেছিল ৩-১ গোলে।

ম্যাচ শুরুর আগে ঘটে বিব্রতকর এক ঘটনা। অ্যানফিল্ডে আসার পথে লিভারপুল সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে রিয়ালের টিম বাস। কিছু একটা ছুড়ে ভেঙে দেওয়া হয় বাসের কাঁচ। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইংলিশ ক্লাবটি।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত লিভারপুল। সাদিও মানের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পান মোহামেদ সালাহ। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পা দিয়ে তার শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

একাদশ মিনিটে আবার সুযোগ আসে স্বাগতিকদের সামনে। এবার জেমস মিলনারের ক্রসবার ঘেঁষে আসা শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ব্যর্থ করে দেন রিয়াল গোলরক্ষক।

লিভারপুলের আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় রিয়াল। ম্যাচের গতি কমিয়ে রাখার দিকেই ছিল তাদের মনোযোগ। ২০তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল দলটি। করিম বেনজেমার শট তুরস্কের ডিফেন্ডার ওজান কাবাকের পা ছুঁয়ে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে।

প্রথম পছন্দের চার ডিফেন্ডারের তিন জনই নেই। রাইট ব্যাকে খেলেন মিডফিল্ডার ফেদে ভালভেরদে। রক্ষণ সামাল দিয়েছেন রিয়ালের প্রায় সবাই মিলেই।

এর মধ্যেও সুযোগ পায় লিভারপুল। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় প্রথমার্ধে জালের দেখা পায়নি তারা। ৪০তম মিনিটে খুব ভালো জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি সালাহ। পরের মিনিটে খুব কাছ থেকে উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন জর্জিনিয়ো ভেইনালডাম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পেয়ে যায় লিভারপুল। কিন্তু রবের্তো ফিরমিনো ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ব্যর্থতায় কর্তোয়ার পরীক্ষাই নিতে পারেনি স্বাগতিকরা।

আক্রমণাত্মক ফুটবলে রিয়ালকে চেপে ধরে ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু রক্ষণ জমাট করে প্রতি আক্রমণের কৌশল নেয় সফরকারীরা। ৬৬তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল তারা। অনেকটা এগিয়ে ভিনিসিউস জুনিয়রের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর বেনজেমাকেও হতাশ করেন লিভারপুল গোলরক্ষক আলিসন।

অনেকটা সময় রিয়ালের অর্ধেই ছিলেন ২১ জন। তবে চাপের মধ্যেও ভেঙে পড়েনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছে সব আক্রমণ। জায়গা করে নিয়েছে শেষ চারে। যেখানে তাদের প্রতিপক্ষ চেলসি।

অন্য ম্যাচে বরুশিয়া ডর্টুমুন্ডকে আবারও হারিয়ে পেপ গার্দিওলার কোচিংয়ে প্রথমবারের মতো সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগেই ইংলিশ ক্লাবটি জেতে ২-১ ব্যবধানে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add