for Add

প্রথমবার সেমিফাইনালে ম্যানসিটি

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। বরুশিয়া ডর্টমুন্ডকে আবার হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পা রাখল পেপ গার্দিওলার দল।

ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে ২-১ গোলে জিতেছে সিটি। প্রথম পর্বেও একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

গার্দিওলার কোচিংয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠল সিটি। গত তিন আসরে তারা বিদায় নিয়েছিল শেষ আট থেকে।

অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই হতো ডর্টমুন্ডের। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে গিয়ে আশাও জাগায় তারা, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। পেনাল্টি থেকে রিয়াদ মাহরেজ সমতা টানার পর সফরকারীদের জয়সূচক গোলটি করেন ফিল ফোডেন।

পঞ্চদশ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ থেকে এগিয়ে যায় ডর্টমুন্ড। ডি-বক্সে আর্লিং হলান্ডের পাসে একজনের শট ব্লকড হওয়ার পর বল যায় বেলিংহ্যামের সামনে। দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ইংলিশ এই মিডফিল্ডারের ডান পায়ের জোরালো শট গোলরক্ষক এদেরসনের হাত ছুঁয়ে জালে জড়ায়।

২৬তম মিনিটে ভাগ্যের ফেরে সমতায় ফেরা হয়নি সিটির। কেভিন ডে ব্রুইনের শট লাগে ক্রসবারে। পাঁচ মিনিট পর কাছ থেকে মাহরেজের নেওয়া শট গোললাইন থেকে ফেরান বেলিংহ্যাম।

৫৫তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান মাহরেজ। প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় বল ডর্টমুন্ডের ডিফেন্ডার এমরে কানের মাথা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১৪ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে জালের দেখা পেলেন আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ।

৭৪তম মিনিটে অনেকটা দূর থেকে ডে ব্রুইনের নেওয়া শট ঠেকান গোলরক্ষক। পরের মিনিটেই দলকে এগিয়ে নেন ফোডেন। ডি-বক্সের বাইরে থেকে তার শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে পরের রাউন্ডে ওঠার উল্লাসে মাঠ ছাড়ে সিটি। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির বিপক্ষে খেলবে তারা।

অন্য ম্যাচে লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-১ গোলে জেতায় সেমি-ফাইনালে ওঠে জিনেদিন জিদানের দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ চেলসি।

Tags: , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add